Rajasthan Bus Accident: কালভার্টে চলন্ত বাসের ধাক্কা, নিহত ১২, আহত ৪০, শোকের ছায়া রাজস্থানে

রাজস্থানের সিকার জেলায় দিওয়ালির আগেই নেমে এল শোকের ছায়া(Rajasthan Bus Accident)। চলন্ত বাস গিয়ে ধাক্কা মারল কালভার্টে। ঘটনার জেরে মুহূর্তে প্রাণ গিয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে উদ্ধারকার্যে নেমে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, বাসটি সালাসর থেকে আসছিল। লক্ষ্মণগড়ে এসে একটি কালভার্টে ধাক্কা মেরে দুর্ঘটনা ঘটায়(Bus Accident)। বেশ কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। স্থানীয় লক্ষ্মণগড় হাসপাতালেই আহতদের চিকিৎসা চলছে।

Rajasthan Bus Accident

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দুপুরের পরে। বেসরকারি বাসটি গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে। সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুজন হাসপাতালে নিয়ে আসার সময় মারা যান। এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। হতাহত আরও বাড়তে পারে। আপাতত হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ নিয়েছেন। নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও নির্ধারণ করা যায়নি। তদন্ত চলছে। দুর্ঘটনার পর বাসের সামনের দিকের অংশ পুরোপুরি ভেঙে গিয়েছে। কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দিওয়ালির প্রাক্কালে এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+