Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Bus Fire: মুম্বই-নাগপুরে এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে বিধ্বংসী আগুন, মর্মান্তিক মৃত্যু ২৫ জনের

Maharashtra Bus Fire: ভয়াবহ পথ দুর্ঘটনা। চলন্ত বাসে বিধ্বংসী আগুন। আর তাতে মর্মান্তিক মৃত্যু ২৫ জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ( Samruddhi Mahamarg Expressway)।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বই-নাগপুরে এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে বিধ্বংসী আগুন,

জানা যাচ্ছে, ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। মধ্যরাতে ( Maharashtra Bus Fire) এই ঘটনা ঘটে। বাসে সবাই ঘুমের মধ্যে ছিল। হঠাত করেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে কেউ বাস থেকে বেরিয়ে আসতে পারিনি বলেই মনে করা হচ্ছে।

একেবারে ঝলসে মর্মান্তিক মৃত্যু হয়েছে ২৫ জনের। বাসটি মহারাষ্ট্রের এবাতমাল (Yavatmal) থেকে পুণে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি জানাচ্ছেন, এখনও পর্যন্ত বাসটি থেকে ২৫ জনের দেহ উদ্ধার করা গিয়েছে।

আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের সবাইকে বুলধানার একটি হাসপাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। বাবুরাম মহামুনি জানিয়েছেন, ঘটনার সময় বাসটিতে ৩২ জন ছিল। বিধ্বংসী এই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বাসটি।

শুধু তাই নয়, এএনআইয়ের দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বাসটি একেবারে উল্টে পড়ে রয়েছে। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে বাসে কোনও ভাবে শর্ট-সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বেশকিছু সংবাদমাধ্যমের দাবি, ডিভাইডারে ধাক্কা লেগে বাসটিতে উলটে যায়।

আর এরপরেই আগুন লেগে যায় তাতে। যদিও পুরো ঘটনা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এই আগুন লাগল তাও দেখা হবে বলে জানিয়েছেন বুলধানা পুলিশের ডেপুটি এসপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+