পাঞ্জাবে দলীয় প্রধান হিসাবে সিধুর অভিষেক অনুষ্ঠানে যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের বাস দুর্ঘটনাগ্রস্ত, মৃত ৩

কংগ্রেস কর্মীদের নিয়ে পাঞ্জাবের মোগায় একটি বাস নভজ্যোত সিং সিধুর অভিষেকের অনুষ্ঠানের পথে রওনা হয়। মাঝ রাস্তায় সেই বাস দুর্ঘটনাগ্রস্ত হতেই শোরগোল পড়ে যায় পাঞ্জাবে। ঘটনাস্থলেই ৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার পাঞ্জাব কংগ্রেসের সমস্যা কাটিয়ে সিধুকে কংগ্রেসের রাজ্য প্রধান নির্ধারণ করে কংগ্রেস। আর সেই পদে অভিষেকের দিনই কংগ্রেস কর্মীদের এমন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পাঞ্জাবে দলীয় প্রধান হিসাবে সিধুর অভিষেক অনুষ্ঠানে যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের বাস দুর্ঘটনাগ্রস্ত, মৃত ৩

পাঞ্জাবের মোগার লোহার চকে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে সিধুর অভিষেক অনুষ্ঠানে যাওয়ার সময় পাঞ্জাবের জলন্ধর- বারনালাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই আহতদের মোগা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেন সিনিয়র চিকিৎসক সুখপ্রীত ব্রার জানিয়েছেন যে, ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃতরা পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক কুলবীর সিং জিরার সমর্থক ছিলেন। ঘটনায় তাঁদের মৃত্যু ছাড়াও বহুজনই আহত হয়েছেন।

এদিকে, ঘটনায় শোক প্রকাশ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি জানান, এই মৃত্যু সংবাদ শুনে শোকাহত তিনি। এরই সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, মোগার ডিসিকে তিনি পরিস্থিতি নিয়ে নজর রাখতে বলেছেন। আহতদের তৎপরতার সঙ্গে চিকিৎসার জন্যও বলা হয়েছে। প্রসঙ্গত, এদিন পাঞ্জাব ভবনে সিধুর সঙ্গে বিশেষ চা আয়ের আমন্ত্রণে বসেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেই অনুষ্ঠানের দিকেই যাচ্ছিলেন পাঞ্জাবের কংগ্রেস কর্মীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+