সল্টলেকে বেপরোয়া বাস পিষে দিল বৃদ্ধাকে, সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে পুলিশ
সল্টলেকে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতের বয়স ৭০। নাম ঝর্ণাদেবী।
সল্টলেকে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতের বয়স ৭০। নাম ঝর্ণাদেবী। তিনি চন্দননগরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুক্রবার রাত ৯টার পরে এই দুর্ঘটনাটি ঘটে।

চার নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তা পার করার সময়ে ঝর্ণাদেবীকে ধাক্কা মেরে পালিয়ে যায় বেসরকারি রুটের একটি বাস। এই মহিলা সল্টলেকে আত্মীয়র বাড়িতে এসেছিলেন।
পুলিশ সূত্রে খবর, বাসের ধাক্কায় রাস্তাতেই সংজ্ঞা হারান ওই বৃদ্ধা। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসের নম্বর শনাক্ত করা যায়নি। ফলে এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications