কাশ্মীরে সিআরপিএফ শিবির লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ল বোরখা পরা মহিলা, ধরা পড়ল সিসি ক্যামেরায়
কাশ্মীরে সিআরপিএফ শিবির লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ল বোরখা পরা মহিলা, ধরা পড়ল সিসি ক্যামেরায়
মঙ্গলবার জম্মু–কাশ্মীরের সোপোর শহরে আধা সেনা বাহিনীর (সিআরপিএফ) শিবিরে পেট্রোল বোম নিক্ষেপ করে এক বোরখা পরিহিত মহিলা। এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী হয়েছে ওই এলকার সিসি ক্যামেরায়।

ভিডিওতে দেখা গিয়েছে, এক দম্পতি পথচারি ও একটি বাইক রাস্তা দিয়ে যাচ্ছে। বোরখা পরিহিত এক মহিলা একটি ব্যাগ নিয়ে হঠাৎ ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। এরপর সে তার ব্যাগের মধ্যে কিছু খুঁজতে শুরু করে, এরপর একটি জিনিস বের করে সিআরপিএফ শিবিরের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। এরপর ওই মহিলাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সিআরপিএফ শিবিরে সুরক্ষা কর্মীদের উদ্দেশ্য করেই বোরখা পরা মহিলা গ্রেনেড ছুঁড়ে মেরেছিল। এই হামলায় এক পুলিশ কর্মী ও আধা সেনা বাহিনীর কর্মী আহত হয়েছে।
এই ঘটনার পর ওই এলাকা সঙ্গে সঙ্গে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এবং হামলাকারীকে ধরার জন্য জোরদার তল্লাশি অভিযান চালানো শুরু করে আধা সেনা বাহিনী। সেনার পক্ষ থেকে সিসি ক্যামেরার ক্লিপ খতিয়ে দেখে মহিলার পরিচয় জানার চেষ্টা করা হয়। হামলাকারীর পরিচয় জানা গেলও এখনও পর্যন্ত তাকে ধরতে পারেনি সেনা বাহিনী। হামলাকারীর খোঁজে ব্যাপর তল্লাশি চলছে বলে জানিয়েছেন সেনার আধিকারিকরা।

আইজিপি কাশ্মীরের বিজয় কুমার বলেন, 'মঙ্গলবার সোপরে সিআরপিএফ বাহিনীর শিবিরে বোমা নিক্ষেপ যে মহিলা করেছে তাকে সনাক্ত করা গিয়েছে। তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে।’ গত দশদিনে এই নিয়ে দু’বার আধা সেনা বাহিনীর শিবির লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়েছে। এর আগে ১৯ মার্চ সিআরপিএফের বাবাপোরা শিবিরে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করেছিল। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, বুধবারই শ্রীনগরে এনকাউন্টারে মৃত্য়ু হয় দুই সন্ত্রাসবাদীর। জাল মিডিয়া কার্ড দেখিয়েও শেষ রক্ষা হল না। শ্রীনগরে এনকাউন্টারে নিহত এলইটি জঙ্গি। জানা গিয়েছে, গুলিতে নিহত এক জঙ্গি জাল প্রেস কার্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল সে। তবে প্রেস কার্ডের এই ফাঁদ পেতেও খুব একটা লাভ হয়নি। শেষ অবধি কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে প্রাণ হারাতে হয়েছে ওই দুই জঙ্গিকে।












Click it and Unblock the Notifications