Burning Train: ফের ভয়ঙ্কর ঘটনা ট্রেনে, দাউ দাউ করে জ্বলছে এসি কামরা, বাঁচতে লাইনে ঝাঁপ দিলেন যাত্রীরা

আবারও বড় দুর্ঘটনা ভারতীয় রেলেন। হাওড়া থেকে হায়দরাবাদগামী ফলকনুমা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার মুখে দাউ দাউ করে জ্বলে ওঠে এসি কামরা। ঝাঁপদিয়ে ট্রেনের কামরা থেকে নেমে পড়েম যাত্রীরা। গোটা এলাকা কালো ঝোঁয়ায় ভরে গিয়েছে।

বলেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর থেকে একের পর এক জায়গায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরুলিয়ার আদ্রায় মালগাড়ি দুর্ঘটনা নিয়েও প্রশ্ন উঠেছিল। তারপরে আবার ফলকনুমা এক্সপ্রেসের মতো ভাল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা।

fire in falaknuma express

হায়দরাবাদ যাওয়ার সবচেয়ে ভাল ট্রেন ফলকনুমা এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে ভোরে ছাড়ে এবং পরের দিন সকালে সেকেন্দ্রাবাদে পৌঁছে যায়। রাজ্যের একাধিক বাসিন্দা এই ট্রেনেই যান। ভরসার এই ট্রেনে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বেড়েছে যাত্রীদের।

শুক্রবার সকালে সেকেন্দ্রাবাদ স্টেশনের ঢোকার আগে বাইরে সিগনালের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটি। সেসময় হঠাৎই এসি কামড়ায় আগুন লেগে যায়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে কামরাটি। কালো ধোঁয়া গলগল করে বেরোতে শুরু করে। আতঙ্কে কামরার যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন।

অন্যান্য কামরার যাত্রীরও ট্রেন থেকে লাফ দিয়ে রেলের লাইনে নেমে পড়েন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। আতঙ্কে রয়েছেন যাত্রীরাও। কীভাবে তাঁরা সেকেন্দ্রাবাদ পৌঁছবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+