ঘুরে গেল বুরারি মৃত্যু রহস্যের মোড়, ঘটনায় কী আছে এই মহিলার হাত, ধন্দে পুলিশ

বুরারী মৃত্যুর মামলায়, দিল্লি পুলিশ তান্ত্রিক গীতা মা-কে আটক করল।

বুরারি মৃত্যু রহস্যে ললিত ভাটিয়ার ডায়েরি পড়ে পুলিশ জেনেছিল, ললিত ও ভাটিয়া পরিবারের সকলে বিশ্বাস করতেন ললিতকে রাতে স্বপ্নে দেখা দিতেন তাঁর মৃত পিতা। কিন্তু এই নির্দেশ আসতে পারে এক 'মাতা'-র থেকেও। তিনি তান্ত্রিক গীতা মা, ললিত ভাটিয়াদের বাড়ি সংস্কারে যে কনট্রাকটর কাজ করেছিলেন তাঁরই কন্যা তিনি। তাঁর সঙ্গে নাকি ভাটিয়া পরিবারের দেখা করার কথা ছিল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘুরে গেল বুরারি মৃত্যু রহস্যের মোড়

স্থানীয় কয়েকজন স্টিং অপারেশন চালান গীতা মায়ের উপর। সেই স্টিং ভিডিওতে গীতা মা-কে বলতে শোনা গিয়েছে গত রবিবারই নাকি তাঁর সঙ্গে ওই পরিবারের দেখা হওয়ার কথা ছিল। ওই ভিডিও দেখেই পুলিশ গীতা মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

গত রবিবার মিলেছিল ভাটিয়া পরিবারের ১১ সদস্যের লাশ। প্রথমে পুলিশ এই ঘটনায় কোনও তান্ত্রিক বাবা কিংবা মা-এর হাত থাকতে পারে সন্দেহ করেছিল। কিন্তু পরে ললিত-এর ডায়েরি পরে সেই ধারণা থেকে সপে আসে পুলিশ। এরপরেও স্থানীয় কয়েকজন ও সাংবাদিকদের সন্দেহ যায়নি।

ঘটনাচক্রে ভাটিয়া পরিবারের আয়ত্বের মধ্যেই মেলে এরকম এক তান্ত্রিক মাতার সন্ধান। তিনিই গীতা মা। ভাটিয়াদের তিনতলা বাড়িটি সংস্কারের দায়িত্বে থাকা কনট্রাক্টর কুনওয়ার পালের মেয়ে। তিনি তন্ত্র চর্চা করেন শুনে তাঁর উপর সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই তাঁর উপর স্টিং অপারেশন চালানো হয়।

স্থানীয় কয়েকজন গীতা মায়ের সাহায্য চাওয়ার অজুহাতে তাঁর কাছে যান। কথায় কথায় বুরারির মৃত্যু রহস্যের কথা তোলেন তাঁরা। সেই ফাঁদে পড়ে গীতা মা বলে বসেন, কুনওয়ারের কাছ থেকে তাঁর তন্ত্র চর্চার বিষয়ে জেনে ভাটিয়া পরিবার তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিল। রবিবারই ভাটিয়াদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর বলে দাবি করেন গীতা।

ফলে আবার নতুন করে ভাবতে হচ্ছে পুলিশকে। কারণ শুক্রবার সকালেই কুনওয়ারের বয়ানে জানা গিয়েছিল দেওয়ালে রহস্যময় ১১টি পাইপ তিনিই লাগিয়েছিলেন। দাবি করেছিলেন আলো বাতাস চলাচলের জন্য পাইপ দিয়ে ঘুলঘুলির মতো বানিয়ে দিতে বলেছিলেন ললিত। মোট কটি পাইপ বসাতে হবে, সে নিয়ে ললিতের কোনও নির্দিষ্ট নির্দেশ ছিল না। এমনকী ওখানে যে ১১টিই পাইপ লাগানো হয়েছে সে হিসেব ছিল না কুনওয়ারের কাছেও। পাইপের কাজ শেষ হওয়ার পর যা কিছু বেচে ছিল তা ওখানে লাগানো হয়েছিল। ঘটনার পর ১১টি পাইপ নিয়ে চর্চা শুরু হলে তবেই তিনি পাইপের সংখ্যা সম্পর্কে জেনেছেন বলে দাবি করেছিলেন কুনওয়ার। কিন্তু সেই দাবি সঠিক, নাকি 'গীতা মা'-এর এই ঘটনায় কোনও অবদান আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+