Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bullets fired at Golden Temple: স্বর্ণ মন্দিরে পা রাখতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গুলি! ঘটনায় তীব্র উত্তেজনা

Bullets fired at Golden Temple: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল (Akali Dal's Sukhbir Badal)। পাঞ্জাবের বিখ্যাত স্বর্ণ মন্দিরে (Golden Temple) ঢুকতেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। চলে গুলিও। কার্যত অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুখবীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। ধৃত ব্যক্তির সঙ্গে জঙ্গি যোগ আছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। ঘটনার পরেই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে (Bullets fired at Golden Temple) ।

Golden Temple

Bullets fired at Golden Temple: সামনে এসেছে হামলার ভিডিও

পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। জানা যাচ্ছে ধৃত ব্যক্তির নাম নারায়ন সিং চৌরা। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত নারায়ণ সিং স্বর্ণ মন্দিরের গেটে নজর এড়িয়ে পৌঁছে যাচ্ছেন। শুধু তাই নয়, কোমর থেকে বন্দুক বের করে হুইল চেয়ারে বসে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। তা লাগে মন্দিরের গেটে। কোনও রকমে বেঁচে যান অকালি দলের সুপ্রিমো। নিরাপত্তায় থাকা আধিকারিকরা সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, এদিন সারাদিন স্বর্ণমন্দিরে পাহাড়াদার হিসাবে সেবা দেবেন বলে ঘোষণা করেছিলেন সুখবীর সিং বাদল (Akali Dal's Sukhbir Badal)। এর মধ্যেই এই ঘটনা।

Bullets fired at Golden Temple: হঠাৎ কেন হামলা?

জানা যাচ্ছে, অভিযুক্তের সঙ্গে খালিস্তানি যোগ থাকার প্রবল সম্ভাবনা। এমনকি ধৃতের সঙ্গে আগে জঙ্গি কার্যকলাপ ছিল বলেও পুলিশ প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সংবাদমাধ্যমে দাবি, ধৃত নারায়ন সিং ধর্ম সংক্রান্ত একটি মামলা নিয়ে সুখবীর বাদলের ওপর ক্ষুব্ধ ছিলেন। গত ২ দিন ধরে স্বর্ণমন্দিরে ঘুরছিলেন তিনি। কার্যত রেইকি করেই এই হামলা বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে আরও গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এই ঘটনায় পাঞ্জবের আইন-শৃঙ্খলা এবং পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি স্বর্ণমন্দিরের মতো কড়া নিরাপত্তা জোনে কীভাবে এই ঘটনা তা নিয়েও উঠছে প্রশ্ন। পাঞ্জাব পুলিশের কমিশনার জানিয়েছেন, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহত কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+