তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য বুলেটপ্রুফ বাথরুম
কড়া নিরাপত্তায় মুড়ে রাখা একটি বাড়ি রয়েছে, কিন্তু জেড প্লাস নিরাপত্তা পাওয়া তেলাঙ্গানার মুখ্যন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য তা যথেষ্ট নয়। তাই এবার নিজের জন্য বুলেটপ্রুফ বাথরুম বানালেন তিনি।
হায়দ্রাবাদ, ২৩ নভেম্বর : সশস্ত্র নিরাপত্তাকর্মী, মাইনপ্রুফ গাড়ি আর কড়া নিরাপত্তায় মুড়ে রাখা একটি বাড়ি রয়েছে, কিন্তু জেড প্লাস নিরাপত্তা পাওয়া তেলাঙ্গানার মুখ্যন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য তা যথেষ্ট নয়। তাই এবার নিজের জন্য বুলেটপ্রুফ বাথরুম বানালেন তিনি।
বেগমপেটে নতুন রাজপ্রাসাদের সমতুল বিশাল বাড়ি বানিয়েছেন রাও। এই আধুনিক সুরক্ষিত বাথরুমটি এই বাড়িতেই বানানো হয়েছে। প্রায় ১ লক্ষ বর্গফুট এলাকা নিয়ে এই বাড়ি তৈরি হয়েছে। [সবচেয়ে দুর্গন্ধযুক্ত 'পাবলিক টয়লেট' : সারা দেশে 'ফার্স্ট বয়' কলকাতা]

বাড়ির প্রত্যেকটি জানলায় বুলেটপ্রুফ কাঁচ, লাগানো রয়েছে এই বাড়িতে। বাড়ির দুটি বাথরুম একটি মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ও অন্যটি তাঁর ছেলে কেটিআর-এর জন্য। এই দুটি বাথরুমেও উন্নত মানের বুলেটপ্রুফ কাঁচ লাগানো হয়েছে। এর পিছনে খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা।
সম্ভবত আগামী বৃহস্পতিবার নিজের নতুন বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন কেসিআর। এই বাড়িতে ২৪X৭ ৫০ জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। এর মধ্যে একটা বড় অংশের কাছে উন্নত অস্ত্র থাকবে এবং কয়েকজন ইন্টালিজেন্স সিকিউরিটি উইং বা আইএসডব্লুর কর্মী। এই বাড়ির ভিতরে ঢুকতে গেলে যতই পরিচিত হোক না কেন ফোন, ঘড়ি এবং অন্যান্য ধাতব যাবতীয় জিনিস বাইরে নিরাপত্তাকর্মীদের কাছে রেখে ঢুকতে হবে। [বাথরুমে বসে যৌনাঙ্গে ১০ ফুট পাইথনের কামড় খেলেন এক ব্যক্তি]
তেলেঙ্গানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, "মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া যাবে না। সব ধরণের সম্ভাব্য হামলার জন্য তৈরি থাকতে হবে। এই বাড়িটিই সরকারি বাংলো হতে চলেছে, তাই নিরাপত্তার কারণে অতিরিক্ত টাকা খরচ করা হয়েছে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications