হাত-পা বাঁধা, গুলিতে ঝাঁঝরা কাশ্মীরি যুবকের দেহ উদ্ধার ঘিরে চরম চাঞ্চল্য উপত্যকায়
মৃত যুবকের নাম মহম্মদ শাফি। ২৩ বছরের মহম্মদ শাফি পুলওয়ামার সাম্বোরা এলাকার বাসিন্দা। কাশ্মীরের রতনিপোরাতে শাফির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে।
একটি সবুজ কাপড় দিয়ে বাঁধা রয়েছে তাঁর দুটি হাত। সারা দেহ ঝাঁঝরা করেছে বুলেটে। সঙ্গে রয়েছে আই কার্ড। এরকমভাবেই কাশ্মীরের পুলওয়ামার এক গ্রামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ ঘিরে ক্রমেই দানা বাঁধছে রহস্য, উঠছে নানা প্রশ্ন।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ শাফি। ২৩ বছরের মহম্মদ শাফি পুলওয়ামার সাম্বোরা এলাকার বাসিন্দা। কাশ্মীরের রতনিপোরাতে শাফির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে সেখানো পৌঁছয় কাশ্মীর পুলিশ। গোটা বিষয়ের তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।
প্রাথমিকভাবে দেখা যাচ্ছে , ওই যুবকের দেহে পায়ের দিকেই বেশি বুলেটের হিহ্ন। তবে কীভাবে , বা কেন এই হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত চলছে । বিষয়টির সত্যতা স্বীকার করেছেন , পুলওয়ামার এসএসপি মহম্মদ আসলাম চোধুরি। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications