ওমর ফয়াজ, রমজানের পর ইরফান, ছুটিতে যাওয়া সেনা জওয়ানকে গুলিকে করে হত্যা সোপিয়ানে
কাশ্মীরে ফের গুলিবিদ্ধ সেনাকর্মীর দেহ উদ্ধার। এবছরে এনিয়ে তৃতীয় বার। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান থেকে দেহ উদ্ধার হয়। ছুটিতে বাড়ি গিয়েছিলেন তিনি।
কাশ্মীরে ফের গুলিবিদ্ধ সেনাকর্মীর দেহ উদ্ধার। এবছরে এনিয়ে তৃতীয় বার। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান থেকে দেহ উদ্ধার হয়। ছুটিতে বাড়ি গিয়েছিলেন তিনি।

শনিবার সকালের টেরিটোরিয়াল আর্মি জওয়ান ইরফান আহমেদ দারের গুলিবিদ্ধ দেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন তিনি। দেহের কাছেই নিজের গাড়িটি আটকানো অবস্থায় ছিল। ফলে এই সেনা জওয়ানকে অপহরণ করে খুন করা হয়েছে বলেই অনুমান স্থানীয় প্রশাসনের।
J&K: Body of 23-year old Territorial Army jawan Irfan Ahmad Dar found in Shopian. Dar was on a vacation & had gone missing yesterday. pic.twitter.com/tiAZ0OH1JS
— ANI (@ANI) November 25, 2017
ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
Strongly condemn the brutal killing of Irfan Ahmed ,a brave Territorial Army soldier at Shopian.
— Mehbooba Mufti (@MehboobaMufti) November 25, 2017
Such heinous acts will not weaken our resolve to establish peace and normalcy in the valley.
The murder of young Irfan Dar is a very tragic & reprehensible act. My unqualified condemnation & heartfelt condolences to his family. https://t.co/fzwlInBjtg
— Omar Abdullah (@OmarAbdullah) November 25, 2017
সোপিয়ানের সেনসেন গ্রামের গুলাম মহম্মদ দারের ছেলে ইরফান আহমেদ দার। ভারতীয় সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টে ছিলেন। তাঁর পোস্টিং ছিল নিয়ন্ত্রণ রেখার গুরেজে।
ইরফান আহমেদ দার হলেন এমন তৃতীয় ব্যক্তি, যাঁকে ছুটিতে থাকা অবস্থায় হত্যা করা হল। মে মাসে লেফট্যানেন্ট ওমর ফয়াজকে কুলগামের একটি অনুষ্ঠান বাড়ি থেকে অপহরণ করে খুন করে জঙ্গিরা। সেপ্টেম্বরে বিএসএফ-এর কর্মরত মহম্মদ রমজান প্যারেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। বাড়িতে ছুটি কাটাতে আসা রমজানকে অপহরণে বাধা দিয়েছিলেন পরিজনরা। তখনই তাঁকে গুলি করে হত্যা করা হয়।












Click it and Unblock the Notifications