পুলিশের হাত থেকে বাঁচতে মাওবাদীদের মাথায় বুলেট–প্রুফ হেলমেট
পুলিশের হাত থেকে বাঁচতে মাওবাদীদের মাথায় বুলেট–প্রুফ হেলমেট
মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে পুলিশের গুলির হাত থেকে বাঁচতে মাওবাদীরা নতুন পন্থা অবলম্বন করেছে। সম্প্রতি এ রাজ্যে হওয়া অপরেশন প্রহরা চলাকালীন দেখা গিয়েছে যে মাওবাদীরা পুলিশের গুলির হাত থেকে নিজেদের মাথা বাঁচাতে বুলেট–প্রুফ হেলমেট পরছে। এটা তাদের পুলিশের হাতে নিহত হওয়ার থেকেও রক্ষা করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকমা জেলার তোণ্ডামার্কা, দুর্মা ও বড়েকাদেভালে ৩০ ঘণ্টার শুট–আউটে মাত্র আটজন মাওবাদী নিহত হয়েছে।

বলেট–প্রুফ হেলমেট ব্যবহার মাওদের
পুলিশ জানিয়েছে, যদি মাওবাদীরা বুলেট-প্রুফ হেলমেট না পরত তবে হয়ত নিহতর সংখ্যাটা আরও বেশি হতে পারত। জানা গিয়েছে এনকাউন্টারের সময় ২৫ জনেরও বেশি মাওবাদী জঙ্গলে গা-ঢাকা দিতে সফল হয়। পুলিশ জানিয়েছে, ‘সুরক্ষা বাহিনী বেশ কিছু হেলমেট বাজেয়াপ্ত করেছে এনকাউন্টারের জায়গা থেকে। এখন গোয়েন্দারা তদন্ত করে দেখছে যে এই হেলমেটগুলি তারা কোথা থেকে পেয়েছে।'

কৌশলে এগিয়ে মাওবাদীরা
পুলিশের থেকে যে মাওবাদীরা কৌশলে এগিয়ে সেটা নতুন কোনও ঘটনা নয়। ১৯৮০ সালে শীর্ষ মাও নেতা প্রতিঙ্গতান চালামান্না ওয়ারঙ্গলতে পুলিশের গুলি চলাকালীন একটি একে ৪৭ ফেলে রেখে পালিয়ে গিয়েছিল।

নিহত জওয়ানদের কাছ থেকে হেলমেট চুরি
সূত্রের খবর, মাওবাদী দমনে নিযুক্ত রয়েছে ৫০ হাজার সিআরপিএফ। কিন্তু সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ১০০০টি বুলেট-প্রুফ হেলমেটই পাওয়া গিয়েছে। এক শীর্ষ পুলিশ কর্তার ধারণা, এনকাউন্টারে নিহত হওয়া সিআরপিএফ জওয়ানদের থেকে মাওবাদীরা এই বুলেট-প্রুফ হেলমেট চুরি করে থাকতে পারে।












Click it and Unblock the Notifications