অপরাধীদের বাড়িতে চলবে বুলডোজার, যোগীর পর এবার একই পথে শিবরাজ সিং চৌহান
অপরাধীদের বাড়িতে চলবে বুলডোজার, যোগীর পর এবার একই পথে শিবরাজ সিং চৌহান
অপরাধী ও সমাজবিরোধীদের শায়েস্তা করতে 'বুলডোজার থেরাপি' জনপ্রিয় করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ শেষ পাঁচবছরে উত্তরপ্রদেশে যোগী শাসনে দেখা গিয়েছে যে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি জায়গায় বেসরকারি নির্মানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে সমাজবিরোধীদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার মতো সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। এবার সেই পথেই হাঁটার কথা জানালেন মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার রাজ্যের অপরাধী সতর্ক করে বলেছেন৷ কোনও রকম বেআইনি কার্যকলাপে তিনি সমাজবিরোধীদের বাড়ির উপর বুলডোজার চালিয়ে সেগুলি মাটিতে ভেঙে ফেলবেন। এর আগে প্রতিবেশী উত্তরপ্রদেশে অপরাধীদের সম্পত্তি ধ্বংস করার কাজ করে যোগীর বিজেপি আইনশৃঙ্খলার সমস্যা মোকাবিলায় প্রচুর সমর্থন পেয়েছে। এবং সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছেন যোগী৷ মধ্যপ্রদেশেও ২০২৩ সালের শেষের দিকে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই যোগীকে ফলো করে দুস্কৃতিদের বিরুদ্ধে কড়া হতে চাইছেন শিবরাজ।
বুধবার শিবরাজ বলেছেন, আমি আপনাদের বাড়ি মাটিতে ভেঙে ফেলব৷ মামার (শিবরাজ চৌহানে তাঁর সমর্থকদের অনেকেই এই নামে সম্বোধন করেন৷) বুলডোজার এখন রাস্তায় নেমেছে এবং সমস্ত সমাজবিরোধীদের কোণঠাসা না করা পর্যন্ত এটি থামবে না৷ ঝামেলা বন্ধ করুন অথবা মধ্যপ্রদেশ ছেড়ে পালিয়ে যান, আমি সবাইকে সতর্ক করছি। সম্প্রতি চৌহান রাইসেন জেলার খামারিয়া গ্রামে হিংসার শিকার হওয়া ব্যক্তিদের সম্বোধন করার সময় একথা বলেছেন। এদিন শিবরাজ চন্দ্রপুরা-নিবাসী রাজু ধুরভের মৃত্যুতে শোক প্রকাশ করতে খামারিয়া গ্রামে গিয়েছিলেন, যিনি ১৮-১৯ মার্চ একটি সংঘর্ষে নিহত হন। সংবাদমাধ্যমের খবর এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, দরিদ্র ও আদিবাসীদের বিরুদ্ধে নৃশংসতা কঠোরভাবে মোকাবেলা করা হবে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে চৌহান বলেন, শেওপুর, শাহদোল বা জাওড়া সহ মধ্যপ্রদেশজুড়ে বুলডোজার চলছে। সর্বত্রই অসামাজিকদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে। আমি এসটি সম্প্রদায়ের মানুষদের আশ্বাস দিচ্ছি যে আমি তাদের সঙ্গে আছি।












Click it and Unblock the Notifications