বুলডোজার ভেঙে দিল রাজস্থানের ৩০০ বছরের শিব মন্দির, অভিযোগ উঠল শাসক কংগ্রেসের বিরুদ্ধে
বুলডোজার ভেঙে দিল রাজস্থানের ৩০০ বছরের শিব মন্দির, অভিযোগ উঠল শাসক কংগ্রেসের বিরুদ্ধে
দিল্লির জাহাঙ্গীরপুরিতে অবৈধ দখল ভাঙতে উত্তর দিল্লি পুরসভার অভিযানের পরই শুক্রবার আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজস্থানে। এদিন রাজ্যের আলওয়ার জেলার সরাই মহল্লাতে এক ৩০০ বছরের পুরনো শিব মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। এই ঘটনার পরই নগর পঞ্চায়েতের নির্বাহি আধিকারিক (ইও), মহকুমা বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) ও পুরসভার রাজগড় বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি।

টুইটারে এই ঘটনার ভিডিও শেয়ার করে বিজেপি নেতা অমিত মালব্য কংগ্রেসকে কটাক্ষ করে আক্রমণ করেন। তিনি বলেন, 'করৌলি ও জাহাঙ্গীরপুরিতে চোখের জল ফেলা এবং হিন্দুদের বিশ্বাসে আঘাত করা—এটাই কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা।’ আরও একটি টুইটে অমিত মালব্য অভিযোগ করেন, '১৮ এপ্রিল, কোনও নোটিশ ছাড়াই, প্রশাসন রাজস্থানের রাজগড় নগরে ৮৫ জন হিন্দুদের দোকান ও পাকা বাড়িগুলির ওপর বুলডোজার চালিয়ে দেন।’
যদিও বিজেপির এই অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াওয়াস। বরং তিনি দাবি করেন এ রাজগড় আর্বান বডি বোর্ডের চেয়ারম্যান, যিনি বিজেপির সদস্য, তিনি মন্দির ও বাড়ি ভাঙার প্রস্তাব দিয়েছিলেন। খাচারিয়াওয়াস অভিযোগ করেছেন যে চেয়ারম্যানের নির্দেশে মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল, যখন কংগ্রেসের একজন বিধায়ক (ধ্বংসের সিদ্ধান্তের) এর বিরোধিতা করেছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনও আইনি বাধা না থাকলে মন্দিরটি পুনর্নির্মাণ করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গীরপুরি। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়। অশান্তির পর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল দিল্লি পুরসভা। জাহাঙ্গিরপুরীর ঘটনার পর বিজেপি রাজ্য সভাপতি পুরসভাকে চিঠি দিয়ে অভিযোগ জানান, সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ গড়ে তুলেছিল অভিযুক্তরা। ওই জমি দখলমুক্ত করতে বৃহস্পতিবার সকালেই বুলডোজার নিয়ে হাজির হন দিল্লি পুরসভার কর্মীরা। শুরু হয় উচ্ছেদ অভিযান। যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications