দেখুন ষাঁড়ের কাণ্ড! গুঁতোর ঠ্যালায় রাস্তা শুনশান করে দিল শিবের বাহন
ভিডিওয় দেখা যাচ্ছে, একজন প্রৌঢ় ব্যক্তি সাইকেল নিয়ে যাওয়ার সময়ই রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা ষাঁড়টি গুঁতিয়ে দেয় তাঁকে।
রাজকোটের রাস্তায় সকাল সকাল ত্রাহি ত্রাহি রব। কেউ রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারছেন না। কারণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে সাক্ষাৎ শিবের বাহন। রাস্তা দিয়ে যেই যেতে যাচ্ছেন, তাঁকে গুঁতিয়ে, ঠেলে প্রায় আধমরা করে দেওয়ার জোগাড় করছে ষাঁড়টি। পরে অনেকক্ষণ এই ঘটনা চলার পরে ষাঁড়টিকে নিয়ে গিয়ে গোশালায় ছেড়ে দেওয়া হয়েছে।

ভিডিওয় দেখা যাচ্ছে, একজন প্রৌঢ় ব্যক্তি সাইকেল নিয়ে যাওয়ার সময়ই রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা ষাঁড়টি গুঁতিয়ে দেয় তাঁকে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে ফের সরে আসতে গেলে ফের এগিয়ে এসে শিং উঁচিয়ে গুঁতোয় ষাড়টি। পরে তাঁকে একটি যুবক উদ্ধার করে নিয়ে যায়।
দৃশ্যতই ওই প্রৌঢ় চোট পেয়েছেন। পরে আরও এক যুবকের সঙ্গেও একই কাণ্ড করে ষাঁড়টি। সে আবার বাইক চালিয়ে আসছিল। সোজা ছুটে গিয়ে ধাক্কা দিয়ে যুবককে ফেলে দেয় ষাঁড়টি। এভাবেই পরে প্রশাসন থেকে লোক পাঠিয়ে ষাঁড়টিকে ধরে নিয়ে গোশালায় ছেড়ে দেওয়া হয়েছে।
#WATCH Gujarat: Two people injured after being attacked by a bull near Rajkot yesterday. The bull was later shifted to a cowshed. pic.twitter.com/hUmKHDafX9
— ANI (@ANI) June 19, 2019
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications