মহারাষ্ট্রে বহুতল ভেঙে বিপত্তি, মৃত কমপক্ষে ৮, ধ্বংসস্তূপে আটকে আছেন একাধিক
মহারাষ্ট্রে বহুতল ভেঙে বিপত্তি, মৃত কমপক্ষে ৮, ধ্বংসস্তূপে আটকে আছেন একাধিক
মহরাষ্ট্রের ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে বিপত্তি। মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। ধংসস্তূপের ভেতরে আটকে রয়েছেন অনেকে। সূত্রের খবর ২৫ জনকে উদ্ধার করা হয়েছে ধংসস্তূপ থেকে। উদ্ধারকাজ শেষ হলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ভোর তিনটে চল্লিশ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ১৯৮৪ সালে বহুতলটি বাড়িটি তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ভোর বেলা বহুতলের ২১টি ফ্ল্যাট ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। পরে সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
এখনও ২০-২৫ জন বহুতলের ধংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের উদ্ধার করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। বহুতলটি আগেই দুর্বল ছিল িকনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে বহুতলটি ভাঙল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications