টানা বৃষ্টিতে ঝুঁকি বাড়ছে 'আমচি মু্ম্বই'-য়ে, ভেঙে পড়ল বাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা
অনবরত বর্ষণে বিপর্যস্ত মুম্বইবাসী। এরই মধ্যে প্রবল বর্ষণের জেরে মুম্বইয়ের ভিকরোলিতে বাড়ি ধসে মারা গিয়েছেন ৩ জন।
অনবরত বর্ষণে বিপর্যস্ত মুম্বইবাসী। এরই মধ্যে প্রবল বর্ষণের জেরে মুম্বইয়ের ভিকরোলিতে বাড়ি ধসে মারা গিয়েছেন ৩ জন। মৃতদের মধ্যে রয়েছে শিশুও। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

ভিকরোলির সূর্যনগরের এই দুর্ঘটনার জেরে সুরেশ মৌর্য ও কিরণ পাল নামের দুজনের মৃত্যুর খবর মেলে। পরে দেড়বছরের শিশুরও মৃত্যুর খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের মৃত বলে ঘোষণা করে।
এর আগে ,মুম্বইয়ে ২৫ জুলাই একটি বিচ্ছিন্ন ঘটনায় বাড়ি ধসে মারা যান ১৭ জন. তারপর আবার বৃষ্টির জেরে এই বাড়ি ধসের ঘটনায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে মুম্বই জুড়ে ।
এদিকে,প্রবল দুর্যোগের জেরে মুম্বইয়ে বহু জায়গায় ব্নধ রয়েছে বিদ্যুৎ পরিবেষবা। পাশপাশি মুম্বইয়ে বিপর্যস্ত বিমান পরিষেবা। বহু ফ্লাইট বাতিল করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications