মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে বিপত্তি, ২ জনের দেহ উদ্ধার, নিখোঁজ বহু
ফের বহুতল ভেঙে পড়ল মহারাষ্ট্রে। শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা বাড়ি ভেঙে পড়ে।
ফের বহুতল ভেঙে পড়ল মহারাষ্ট্রে। শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা বাড়ি ভেঙে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে পুিলস। নিখোঁজ ১৫ জন। তাঁরা ধ্বংসস্তূপের নীেচ চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন বাড়িটিতে ২২টি পরিবার বাস করত। বেআইনিভাবে বাড়িটি তৈরি হয়েছিল বলে দাবি পুলিসের। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল বাড়িটি। সেকারণে শুক্রবার রাতেই বাড়িটি থেকে একধিক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিছু ব্যক্তি তাঁদের জিনিসপত্র নিতে বাড়িটিতে গিয়েছিলেন। তখনই আচমকা ভেঙে পড়ে বিমানটি। যাঁরা সেখানে গিয়েছিলেন তাঁরা চাপা পড়ে যান।
Maharashtra: Rescue operations continue at the building collapse site in Bhiwandi. The incident has claimed lives of 2 people so far. pic.twitter.com/hSLXoVlmn5
— ANI (@ANI) August 24, 2019
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাত থেকেই উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর আগেও মহারাষ্ট্রের পুনেতে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে একধিক জনের। মুম্বইয়েও একাধিক এরকম বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications