মুম্বইয়ে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

মুম্বইয়ের ডোংরিতে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি। সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কমপক্ষে ৪০ জন সেই ভেঙে পড়ার বাড়ির ভিতর আটকে পড়েছেন বলে আশঙ্কা। এনডিআরএফ-এর দল উদ্ধার কাজ শুরু করেছে।

মুম্বইয়ের ডোংরিতে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি। সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কমপক্ষে ৪০ জন সেই ভেঙে পড়ার বাড়ির ভিতর আটকে পড়েছেন বলে আশঙ্কা। এনডিআরএফ-এর দল উদ্ধার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

মুম্বইয়ে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি! বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা

বেলা তখন ১১ টা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মুম্বইয়ের ডোংরির ৪ তলা বাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। এনডিআরএফ-এর একটি দলও সেখানে যায়। পরে এনডিআরএফ-এর আরেকটি দলকে সেখানে পাঠানো হয়। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল জানিয়েছে, বাড়িটি ডোংরির টান্ডেল স্ট্রিটে অবস্থিত। এলাকাটি ঘন বসতিপূর্ণ। আশপাশে ঘিরে রয়েছে বহুতল।

প্রত্যক্ষদর্শী থেকে স্থানীয় বাসিন্দা, সবাই জানিয়েছেন ওই বাড়ি এবং আশপাশের বাড়িগুলিতে ৯০ থেকে ১০০ বছরের পুরনো। ধ্বংসস্তূপের নিচে তারা দেহ আটকে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+