রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় মর্মান্তিক দুর্ঘটনা! ছাদ ধসে ১ জনের মৃত্যু, ৩০ জনের আটকে পড়ার আশঙ্কা
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শোলাপুর শাখায় মর্মান্তিক দুর্ঘটনা। ছাদ ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধ্বংস স্তূপের মধ্যে আটকে পড়েন কমপক্ষে ৩০ জন।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শোলাপুর শাখায় মর্মান্তিক দুর্ঘটনা। ছাদ ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধ্বংস স্তূপের মধ্যে আটকে পড়েন কমপক্ষে ৩০ জন। পরবর্তী সময়ে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আহতদের মধ্যে বেশিরভাগই ব্যাঙ্কের কর্মী। বাড়ির ছাদ ধসে যাওয়ার সময় কর্রমীদের প্রায় সবাই ভিতরেই ছিলেন।

মুম্বইয়ের দোঙ্গিতে ঘিঞ্জি এলাকায় বাড়ি ধসে একদিন আগেই ১৩ জনের মৃত্যু হয়েছিল। রিপোর্ট আসার পর জানা যায় গাফিলতির কারণেই দুর্ঘটনা। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান উদয় সামন্ত স্বীকার করে নিয়েছেন ১০০ বছরের পুরনো বাড়িটে ২০১২ সালেই ভেঙে দেওয়া উচিৎ ছিল।
সামন্ত নিজেও একজন বিধায়ক। তিনি রত্নাগিরি-সাঙ্গমেশ্বর কেন্দ্রের বিধায়ক। তিনি বলেছেন, পুরনো ওই বাড়িটির ভেঙে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক বেসরকারি ঠিকাদারকে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড়া হবে না। হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এমএইচএডিএ-র তরফ থেকে জানানো হয়েছে, নতুন বিল্ডিং তৈরির জন্য ২০১২ সালেই বিল্ডারকে অনুমতি দেওয়া হয়েছিল। আর বিএমসি বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলেছিল ২০১৭ সালে।
#Maharashtra: The roof of the building that houses Bank of Maharashtra's branch in Solapur has collapsed. Over 20 people are feared trapped & 10 people have been evacuated. pic.twitter.com/VRcrBdMfIc
— ANI (@ANI) July 31, 2019
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications