ঘুষ চাইতেই মিলল মোষ! তেহসিলদারকে কিভাবে জবাব দিলেন সাধারণ নাগরিক
সরকারী আমলাকে কিভাবে জবাব দিলেন চাকরিপ্রার্থী
৩৫ বছরের যুবক চেয়েছিলেন শুধু জমি সংক্রান্ত জটের সমাধান। আর তার বদলে ২৫ হাজার টাকার ঘুষ চেয়েছিলেনএলাকার তেহসিলদার। এরপরই ঘটে যায় আজব কাণ্ড। মধ্যপ্রদেশের সিরোঞ্জ এলাকার তেহসিল হেডকোয়ার্টাসে পৌঁছে যায় একটি আস্ত মোষ। এবার ঘুষের সঙ্গে মোষের কী সম্পর্ক , তা খোলসা করে বলা যাক।

ওই ব্যক্তির দাবি, তিনি গত ছয় মাস ধরে তাঁর জমি সংক্রান্ত বিষয়ের মামলা নিয়ে রীতিমতো নাজেহাল ছিলেন। দ্বারস্থ হন এলাকারা নায়েব তহেসিলদার সিদ্ধার্থ সিংহলের কাছে। সিদ্ধার্থ জানিয়ে দেন, যতক্ষণ না তিনি ২৫ হাজার টাকা পাচ্ছেন , ততক্ষণ পর্যন্ত জমি জট কাটবে না। এমনই দাবি এই অভিযোগকারীরা। এমন এক পরিস্থিতিতে , ওই ব্যাক্তির কাছে কিছু না থাকায় তেহসিলদারের বাড়ির সামেন একটি গাড়িতে বেঁধে মোষ পাঠিয়ে দেন এই অভিযোগকারী। কারণ দামী জিনিস বলতে তাঁর কাছে আর 'ঘুষ' দেওয়ার মতো কিছুই ছিলনা ।
এদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই নায়েব তেহসিলদার জানিয়েছেন এই সমস্ত কিছুই মিথ্যা অভিযোগ। ওই ব্যক্তি কেলমাত্র নিজের 'পাবলিসিটি'র জন্যই এসব করছিলেন। যদিও অভিযোগকারী ব্যক্তি গোটা বিষয়টি জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর ও সাব ডিভিশনাল অফিসারকে চিঠি পাঠিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications