Economic Survey 2025: শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা
Economic Survey 2025: তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আগামীকাল শনিবার। তার আগে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হবে এই অধিবেশন। অধিবেশনের শুরুতেই আজ পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা।
যা বাজেট পেশের আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ এটি পেশ করবেন বলে জানা গিয়েছে। আর এই অর্থনৈতিক সমীক্ষাতে (Economic Survey 2025) কি ইঙ্গিত থাকে সেদিকেই নজর থাকবে সবার।

Economic Survey 2025: কী এই অর্থনৈতিক সমীক্ষা?
ইকোনিক সার্ভে অর্থাৎ অর্থনৈতিক সমীক্ষা আসলে সরকারের পারফর্মেন্স রিপোর্ট। গত অর্থবছরে সরকার যে বাজেট পেশ করেছে তাতে দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়েছে তা এই রিপোর্টে তুলে ধরা হয়। শুধু তাই নয়, সরকারের পারফরম্যান্স রিপোর্টের পাশাপাশি দেশের অর্থনীতির পারফরম্যান্স রিপোর্টও রয়েছে। এই রিপোর্ট সরকার এবং বিরোধীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
Economic Survey 2025: কি ইঙ্গিত থাকে এই সমীক্ষাতে
এই অর্থনৈতিক সমীক্ষা দেশের অর্থনীতি কোন পথে এগোচ্ছে, সেই সংক্রান্ত বিস্তারিত উল্লেখ থাকে। এই সমীক্ষার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ তিন সেক্টর প্রাইমারি (কৃষি এবং বিভিন্ন ব্যাবসা), সেকেন্ডারি (ম্যানিফ্যকচারিং) এবং সার্ভিস সেক্টর (আইটি এবং লজিস্টিক সেক্টর) এর হাল কেমন সেই সংক্রান্ত তথ্যও দিয়ে থাকে। কোন সেক্টর কোন দিশাতে এগোচ্ছে সেই সংক্রান্ত একটা ইঙ্গিত এই সমীক্ষা থাকে। বিশেষ করে আগে কেমন ট্রেন্ড ছিল, এখন কেমন রয়েছে সেই ইঙ্গিতও দিয়ে থাকে।
শুধু তাই নয়, দেশের অর্থনীতি ভবিষ্যতে কোন পথে এগোবে সেই সংক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, বিশ্ব বাণিজ্য, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির প্রভাবের রূপরেখাও তুলে ধরে। ফলে আজকের এই অরথনৈতিক সমীক্ষার দিকে গোটা দেশের নজর থাকবে। বলে রাখা প্রয়োজন, জিডিপি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের মতো নানা বিষয়কে বিবেচনা করেই এই রিপোর্ট তৈরি করা হয়।
নাগেশ্বরণ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবারে অর্থনৈতিক সমীক্ষা একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে। বলে রাখা প্রয়োজন, অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব দীর্ঘ তিন বছর ধরে পালন করে আসছেন নাগেশ্বরণ। কেভি সুব্রহ্মণ্যমের স্থলাভিষিক্ত হন। গত কয়েক বছর ধরেই নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রের বাজেটের আগে এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করছেন নাগেশ্বরণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications