Budget Session: শনিবারই 'স্ট্রাইক', ঘুঁটি তৈরি! মোদী সরকারের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়তে পারে কংগ্রেস

Budget Session: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। নির্বাচনের আগে অন্তবর্তী বাজেট অধিবেশনে সোমবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। একই সঙ্গে গত ১০ বছরে কাজের খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী (PmModi)।

যে গতিতে কাজ হচ্ছে তাতে কংগ্রেস (Congress) ভাবতেও পারবে না বলে কার্যত ব্যাখ্যা দেন তিনি। এখানেই শেষ নয়, এবার লোকসভা ভোটের আগে কংগ্রেসের উপর চাপ বাড়াতে কার্যত বড় রণকৌশল মোদী সরকার (Modi Govt)।

Budget Session:

গত ৩১ জানুয়ারি এই বছরের বাজেট অধিবেশন (Budget Session) শুরু হয়। যা আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্ত্যু অধিবেশন আরও একদিন বাড়ানো হয়েছে অর্থাৎ অধিবেশন শেষ হবে ১০ ফেব্রুয়ারি। আর সেদিনই ইউপিএ অর্থাৎ কংগ্রেস (Congress) সরকারের শাসনকালের অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে মোদী সরকার। এমনটাই সূত্রের দাবি। আর সেই কারণেই অতিরিক্ত আরও একটা দিন অধিবেশন বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

Budget Session: কি থাকবে সেই শ্বেতপত্রে?

ANI-এর খবর অনুযায়ী, শ্বেতপত্রে UPA সরকারের সময় অর্থনৈতিক অব্যবস্থাপনার কথা তুলে ধরা হবে। শুধু তাই নয়, তৎকালীন কংগ্রেস সরকারের সিদ্ধান্তে যেভাবে অর্থনৈতিক দুর্দশা এবং অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে সেগুলি বিস্তারিত ব্যাখ্যা থাকবে বলে মনে করা হচ্ছে।

তবে কংগ্রেস জোট সরকার অর্থাৎ ইউপিএ আমলে নেওয়া ইতিবাচক পদক্ষেপের প্রভাব নিয়ে বক্তব্য থাকবে বলে মনে করা হচ্ছে। লোকসভার আগে মোদী সরকারের এই 'স্ট্রাইক' কংগ্রেসের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Budget Session: ২০০৪ থেকে ২০১৪ সাল UPA সরকার

কংগ্রেসের নেতৃত্বে তৈরি জোট UPA ২০০৪ এবং ২০০৯ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জয় পেয়ে সরকার গঠন করে। দীর্ঘ প্রায় ১০ বছরের শাসনকালে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন বহু নেতাই।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে পরিবর্তন দেখে দেশ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসে এনডিএ জোট। দীর্ঘ প্রায় ১০ বছর দিল্লির ক্ষমতায় বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে নয়া রণকৌশল মোদী সরকারের। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস হাই-কমান্ড। পালটা মোকাবিলার রাস্তা খোলা রাখছেন খাড়গে-অধীর চৌধুরীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+