সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে
নয়াদিল্লি, ২১ জানুয়ারি : আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সংসদ অধিবেশন শুরু হতে চলেছে। ২৮ ফেব্রুয়ারি প্রথমবার নরেন্দ্র মোদী সরকার পূর্ণ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছে।
বাজেট ২০১৪ সম্পর্কিত খবর পড়তে ক্লিক করুন এখানে
দুটি পর্যায়ে চলবে এই অধিবেশন। ২০ মার্চ বিরতির জন্য সংসদের অধিবেশন বন্ধ হবে। আবার ২০ এপ্রিল থেকে তা দ্বিতীয় পর্যায়ে চালু হবে। ৮ মে শেষ হবে এই অধিবেশন।

২৬ ফেব্রুয়ারি রেল বাজেট পেশ করা হবে। অর্থনৈতিক সমীক্ষা হবে এর পরের দিন। সংসদীয় কমিটি এই বিরতির সময় বিভিন্ন মন্ত্রকের প্রস্তাবনা খতিয়ে দেখবে।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। রাষ্ট্রপতির প্রস্তাব বক্তৃতা নিয়ে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তর্ক চলবে। এই দুদিনে রাষ্ট্রপতির প্রস্তাব পাস না হলে তা পরে আবার আলোচনায় আনা হবে।
এই অধিবেশন বিজেপির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। সংসদীয় বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি আজ দিন ধার্যের জন্য দেখা করে।












Click it and Unblock the Notifications