শুরু বাজেট সেশন, বাজেট পেশের আগে এই যুদ্ধে জিততে মরিয়া মোদী সরকার
বহু প্রতীক্ষিত বাজেট অধিবেশন এদিন সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের দুই কক্ষে। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
বহু প্রতীক্ষিত বাজেট অধিবেশন এদিন সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের দুই কক্ষে। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার আগে এদিন রাজ্যসভায় বড় লড়াই অপেক্ষা করছে নরেন্দ্র মোদী সরকারের জন্য। এই অধিবেশনেই তিন তালাক বিরোধী বিল পেশ করতে চলেছে কেন্দ্র।

এই বিল ছাড়াও মজুরি নিয়ে বিল, শিশুদের শিক্ষার অধিকার নিয়ে বিলও এই অধিবেশনেই পেশ করে পাশ করিয়ে নেওয়ার কথা কেন্দ্রের। সবমিলিয়ে লোকসভায় মোট ২৮টি বিল ও রাজ্যসভায় ৩৯টি বিল পেশ হওয়ার কথা রয়েছে।
যার মধ্যে গুরুত্বপূর্ণ হল, ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে বিল, সারোগেসি বিল ইত্যাদি। এদিকে লোকসভায় তিন তালাক বিল পাশ হলেও রাজ্যসভায় এদফায় কেন্দ্র তা পাশ করাতে পারে কিনা সেদিকেই সকলের নজর রয়েছে।
#TopStory President Ramnath Kovind to address the joint sitting of the two Houses (File Pic) pic.twitter.com/SoEELXVI9b
— ANI (@ANI) January 29, 2018
এদিন বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্য দিয়ে। তারপরই পেশ হবে ইকোনমিক সার্ভে রিপোর্ট। তারপরে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০১৮ পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রথম সেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে ফের ৫ মার্চ শুরু হয়ে সংসদ চলবে ৬ এপ্রিল পর্যন্ত।












Click it and Unblock the Notifications