Budget Session 2025: লক্ষ্মীবারে বৈঠক, শুক্রে রাষ্ট্রপতির ভাষণ! ইতিহাস গড়তে চলেছেন নির্মলা
Budget Session 2025: শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। আগামী শুক্রবার অর্থাৎ ৩১ জানুয়ারি লোকসভা এবং রাজ্যসভায় বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। বাজেট অধিবেশনের প্রথম ভাগ ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আবার দ্বিতীয় ভাগ শুরু হবে ১০ মার্চ থেকে যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
এর মধ্যেই আগামী ১ লা ফেব্রুয়ারি আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। বলে রাখা প্রয়োজন, এবার আটবারের জন্য আগামী অর্থ বছরের জন্য বাজেট (Budget Session 2025) পেশ করবেন নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। ছয়বার সম্পূর্ণ বাজেট এবং দু'বার অন্তবর্তী বাজেট পেশ করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সবচেয়ে বেশি বার বাজেট পেশ করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবেন নির্মলা। বলে রাখা প্রয়োজন, ২০১৭ সাল থেকে, লাগাতার কেন্দ্রীয় বাজেট ১লা ফেব্রুয়ারিতেই পেশ করা হয়ে আসছে।
যাতে এপ্রিল মাসে নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে প্রস্তাবগুলি কার্যকর করা যায়। যদিও আগে এই নিয়ম আলাদা ছিল। ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজেট পেশ করা হতো। বিকেল পাঁচটার সময় পেশ হতো। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গিয়েছে।
তবে এবার নির্মলা সীতারমনের বাজেট ঘিরে ক্রমশ বাড়ছে প্রত্যাশার পারদ। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে চাপ বাড়ছে আম আদমির। বর্তমানে বেকারত্ব বড় একটা সমস্যা। ফলে এবারের বাজেটে আম আদমির জন্য একগুচ্ছ নতুন ঘোষণা প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে করে বিপুল ছাড়ের আশা করা হচ্ছে। যদিও শেষমেশ কি হয় সেদিকেই নজর সবার। তবে এবার রেলের জন্য একাধিক নতুন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমকি বেকার সমস্যা সহ একাধিক দিকে সরকার বাজেটে বিশেষ ভাবে নজর দিতে পারে বলে খবর।
গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত একটি বঠকে অর্থমন্ত্রকে হয়েছে বলে খবর। অন্যদিকে বাজেটের আগে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি এই বৈঠক হওয়ার কথা আছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সমস্ত বিরোধী দলের সাংসদদের এই বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাজেট অধিবেশন যাতে ঠিক ভাবে চলে সেই সংক্রান্ত আবেদন জানানো হতে পারে। বলে রাখা প্রয়োজন, বাজেটের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনা।












Click it and Unblock the Notifications