Budget session 2023: রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে আজ শুরু হবে বাজেট অধিবেশন, প্রথম দিনেই উত্তাল হতে পারে সংসদ
বাজেট অদিবেশনের প্রথম দিনেই একাধিক ইস্যুতে সরব হবেন বিরোধীরা
আজ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষন দিয়ে শুরু হবে অধিবেশন। সংসদ ভবনের সেন্ট্রাল হলে বসবে যৌথ অধিবেশন। আগামীকাল বাজেট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কিন্তু বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল হয়ে উঠতে পারে সংসদের উভয় কক্ষ। প্রধানমন্ত্রী মোদীর বিবিসি তথ্য চিত্র থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি বিভিন্ন ইস্যুতে সংসদে সরব হবেন বিরোধীরা।

আজ শুরু হচ্ছে বাজেট অধিবেশন
আজ থেকেই শুরু হচ্ছে দেশের বাজেট অধিবেশন। সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রথম িদনে বসবে যৌথ অধিবেশন। সেই অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রতিবছরই এই প্রথা মেনেই বাজেট অধিবেশন হয়ে থাকে। কিন্তু এবার বাজেট অধিবেশনের প্রথম দিনে থাকবেন না কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন কাড়গে। ভারত জোড়ো যাত্রার কারণে কাশ্মীরে রয়েছেন কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতা। কাশ্মীরের খারাপ আবহাওয়ার কারণে দিল্লি ফিরতে পারেননি তিনি। সেকারণে এবার তিনি বাজেট অধিবেশনের প্রথম দিনে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন।

বিক্ষোভে উত্তাল হতে পারে অধিবেশন
বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয়ে উঠতে পারে সংসদের দুই কক্ষ। সূত্রের খবর একাধিক ইস্যুতে বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই সরব হতে পারেন বিরোধীরা। মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখতে না দেওয়া। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়া। এই ইস্যুতে বিরোধীরা সংসদে সরব হতে পারেন বলে খবর। সেই সঙ্গে আগামীকাল বাজেট পেশের কথা মাথায় রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতেই বিরোধিতায় সরব হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামীকাল বাজেট পেশ
আগামীকাল ৫ম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে অর্থমন্ত্রকে রয়েেছ হালওয়া সেরিমনি। প্রচিবছরের মত ঐতিহ্য মেনেই বাজেট পেশের আগের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আধিকারীরা এক সঙ্গে হালুয়া খান। সেখানে উপস্থিত থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারও সেই অনুষ্ঠানের ব্যতিক্রম হচ্ছে না। বাজেটের যৌথ অধিবেশনের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকে শুরু হবে হালুয়া সেরিমনি। অর্থাৎ আনুষ্ঠানিক ভাবে বাজেট তৈরি সমাপ্তি ঘোষণা করবেন অর্থমন্ত্রকের আধিকারীকরা।

ইকনোমিক সার্ভে পেশ
আজই আবার সংসদ অধিবেশনে ইকোনমিক সার্ভে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। হত এক বছরে দেশের অর্থনীতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং মোদী সরকার আগামী ১ বছরের জন্য কোন ভাবনা নিয়ে এগোতে চাইছেন তার এক একটা সার্ভে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রতিবছরই এই ভাবেই শুরু হয় বাজেট অধিবেশন। করোনা পরিস্থিতির সংকট কাটিয়ে দেশের অর্থনীতি যে ক্রমশ সচল এবং উর্ধ্বমুখী হতে শুরু করেছে তার বার্তা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications