Budget session 2022: ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী, মোদীকে পাল্টা নিশানা রাহুলের

Budget session 2022: ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী, মোদীকে পাল্টা নিশানা রাহুলের

রাজ্যসভায় ধন্যবাদ ভাষণে কংগ্রেসকে একের পর এক তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেেছন, কংগ্রেসকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী। সেকারণে সত্যি বলতে ভয় পাচ্ছেন তিনি। কংগ্রেসের তোলা তিনটি গুরুত্ব পূর্ণ প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

মোদীকে নিশানা রাহুলের

মোদীকে নিশানা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করেছেন রাহুল গান্ধী। গতকাল রাজ্যসভার ভাষণে কংগ্রেসকে একের পর এক আক্রমণে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধী। তিনি বলেছেন প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন সেকারণেই এই ধরনের কথা বলছেন। সত্যিটা লুকোতেই মোদীর এই আক্রমণ বলে পাল্টা নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন সংসদে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনও উত্তর তিনি দিতে চাননি। সেকারণেই তিনি কংগ্রেসকে আক্রমণ করে সকলের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন।

 কংগ্রেসকে নিশানা মোদীর

কংগ্রেসকে নিশানা মোদীর

গতকাল সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র নিশানা করেছেন কংগ্রেসকে। কংগ্রেসের পরিবার তন্ত্র নিয়ে তীব্র নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেেছন, কংগ্রেসের পরিবারতন্ত্রের মাশুল দিয়েছেন দেশবাসী। কংগ্রেস এখন আর্বান নকশালদের দ্বারা পরিচালিত। কংগ্রেস তাঁদের ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি অভিযোগ করেছেন কংগ্রেসের পরিবার তন্ত্রের কারণেই গোয়া থেকে কাশ্মীর সর্বত্র মানুষ দুর্নীতির শিকার হয়েছে।

 কংগ্রেস না থাকলে কী হত

কংগ্রেস না থাকলে কী হত

রাজ্যসভায় এদিন কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এখানে অনেকেই জানতে চান কংগ্রেস না থাকলে কী হত। কংগ্রেস না থাকলে কী কী হতে পারে তা অনেকেই জানতে চান। তারপরে মোদী একে একে বলেছেন কংগ্রেস না থাকলে দুর্নীতি থাকত না দেশে। কংগ্রেস না থাকলে কাশ্মীরে পণ্ডিতদের বিতারিত হতে হত না। কংগ্রেস না থাকলে জরুরি অবস্থা থাকত না। কংগ্রেস না থাকলে শিখ দাঙ্গা হত না। কংগ্রেস না থাকলে দেশে জাতপাতের রাজনীতি থাকত না।

পরিবার তন্ত্রের অভিযোগ

পরিবার তন্ত্রের অভিযোগ

কংগ্রেস দেশে পরিবারতন্ত্র চালিয়েিছল। কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললে তাঁদের রোষে পড়তে হত শিল্পীদেরও। কিশোর কুমার ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তার জন্য তাঁর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। লতা মঙ্গেশকরের ভাই বীর সাভারকারের কবিতা বলায় তাঁকে গোয়ার অল ইন্ডিয়া রেডিওর চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। গোয়া দেশে পরিবারতন্ত্রের শাসন চালিয়েছিল কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+