Budget session 2022: কংগ্রেস না থাকলে ১৯৮৪-র দাঙ্গা হত না, রাজ্যসভায় তীব্র নিশানা প্রধানমন্ত্রী মোদীর
Budget session 2022: কংগ্রেস না থাকলে ১৯৮৪-র দাঙ্গা হত না, রাজ্যসভায় তীব্র নিশানা প্রধানমন্ত্রী মোদীর
লোকসভা অধিবেশনের পর এবার রাজ্যসভা অধিবেশনেও কংগ্রেসকে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহরু থেকে ইন্দিরা গান্ধী সকলের নাম করে কংগ্রেসের একের পর এক ভুল সিদ্ধান্ত তুলে ধরে নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন কংগ্রেস না থাকলে ১৯৮৪ সালের শিখ দাঙ্গা হত না।

কংগ্রেসকে নিশানা মোদীর
লোকসভার পর রাজ্যসভাতেই কংগ্রেসকে রেহাই দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের নাম করে এক প্রকার তুলোধনা করেছেন তিনি। বাদ দেননি নেহরু, ইন্দিরা গান্ধীকেও। কংগ্রেসের পরিবারবাদ নিয়ে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন কেউ গান্ধী পরিবারের বিরুদ্ধে মুখ খুললে কী অবস্থা করা হত তাঁক সেটা সকলেই জানানেন। এই প্রসঙ্গে লতা মঙ্গেশকরের প্রসঙ্গ তুলে এনেছিলেন প্রধানমন্ত্রী। লতা মঙ্গেশকরের ভাইকে গোয়ার অল ইন্ডিয়া রেডিও থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তিনি বীর সাভারকারের কবিতা পড়েছিলেন। এমনকী কিশোর কুমারকেও একটা সময়ে কংগ্রেসের রোষের মুখে পড়তে হয়েছিল বলে তীব্র নিশানা করেছেন মোদী।

কংগ্রেস না থাকলে দাঙ্গা থাকত না
কংগ্রেস পরিবারতান্ত্রিক রাজনীতি করে বলে প্রকাশ্যে এদিন অভিযোগ করেছেন মোদী। তিনি অভিযোগ করেছেন নেহরুর নিজের ব্যক্তিগত ভুলের জন্য গোটা দেশ ভোগ করেছে। মহাত্মা গান্ধীও চাইতেন না কংগ্রেস দেশ শাসন করুক। তাঁর ইচ্ছে যদি পূরণ হত তাহলে ভারত এখন দুর্নীতি মুক্ত দেশ হত বলে দাবি করেছেন মোদী। প্রধানমন্ত্রী তীব্র নিশানা করে বলেছেন, কংগ্রেস দেশ শাসন না করলে দেশের উন্নয়ন এভাবে থমকে থাকত না। দেশের মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগতেন না। দেশে মাফিয়া রাজ চলত না। দেশে দাঙ্গাও থাকত না।

কংগ্রেস না থাকলে কী কী হত না
রাজ্যসভায় একের পর এক আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন এখানকার অনেক সদস্যই জানতে চান দেশে কংগ্রেস না থাকলে কী কী হত। কংগ্রেস না থাকলে জরুরি অবস্থা জারি হত না। কংগ্রেস না থাকলে দুর্নীতি হত না, কংগ্রেস না থাকলে দাঙ্গা হত না। কংগ্রেস না থাকলে জাতপাতের রাজনীতি হত না। কংগ্রেস না থাকলে শিখ দাঙ্গা হত না। কংগ্রেস না থাকলে জম্মু ও কাশ্মীরে পণ্ডিতদের বিতাড়িত হতে হত না। একের পর এক ঘটনার বিবরণ দিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন মোদী।

মুদ্রাস্ফীতি নিয়ে কংগ্রেসের নিশানার পাল্টা জবাব মোদীর
দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে মোদীর শাসন কালে একাধিকবার এই নিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তার পাল্টা জবাবে মোদী এদিন বলেছেন, ১০০ বছরে এমন মহামারী কেউ দেখেনি। গোটা দেশেই মুদ্রাস্ফিতী চরমে পৌঁছে গিয়েছিল। বিজেপি সরকার সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু ইউপিএ জমানায় পুরোটাই ছিল ডবল ডিজিটের। এক ডিজিটের নম্বরে কখনও ইউপিএ সরকারের আমলে মুদ্রাস্ফীতি দাঁড়িয়ে থাকেনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications