Budget session 2022: অবিলম্বে বাংলায় এনআরসি চালু করা হোক , কেন্দ্রের কাছে আর্জি বিজেপির
Budget session 2022: আবিলম্বে বাংলায় চালু করা হোক , কেন্দ্রের কাছে আর্জি বিজেপির
বাজেট অধিবেশনে এনআরসি নিয়ে সওয়াল বিজেপি সাংসদের। পশ্চিমবঙ্গে অবিলম্বে এনআরসি চালু করা উচিত বলে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন বিজেপি সাংসদ। শুধু বাংলা নয়, ঝাড়খণ্ড এবং বিহারের একাংশে এনআরসি চালুর দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১-র ভোটের আগে বাংলায় এনআরসি চালুর কথা বলে প্রচারে শান দিয়েছিলেন অমিত শাহরা। নতুন করে এনআরসি চালুর দাবি তুলে বিজেপি লোকসভা ভোটের আগে ফের পারদ চড়াতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলায় এনআরসি চালুর দাবি
বাংলায় অবিলম্বে এনআরসি চালু করা হোক। বাজেট অধিবেশনে কেন্দ্রের কাছে দাবি জানালেন বিজেপি নেতা। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ কেন্দ্রের কাছে এনআরসি চালুর আর্জি জানিয়ে বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলা হয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ঝাড়খণ্ডে। শুধু ঝাড়খণ্ড নয় বিহারেও ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এনআরসি চালু করলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোখা যাবে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

এনআরসি তরজা
একুশের বিধানসভা ভোেটর আগে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর কথা বলেছিলেন অমিত শাহ। মতুয়া ভোট পেতে এনআরসি নিেয় কথা বলেছিলেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে বঙ্গে এনআরসি চালুর দাবিতে সওয়াল করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এনআরসি চালু বিশ বাঁও জলে চলে গিয়েছে। কারণ একটাই এনআরসি কার্যকর করা হলে একটা বড় অংশের ভোট ব্যাঙ্কে ধাক্কা খেত। সেকারণেই ভোটের শেষের দিকে আর এনআরসি নিয়ে কথা বলেলননি অমিত শাহ।

উত্তাল অসম
এনআরসি চালু নিয়ে উত্তাল হয়ে উঠেছিল অসম। বাংলাদেশে অনুব্রবেশ রুখতে এনআরসি চালু করেছে বিজেপি সরকার। ভারতীয় নাগরিত্ব নিয়ে সওয়াল উঠেছে একাধিক ব্যক্তির এই নিয়ে জোর অশান্তি শুরু হয়েছিল উত্তর পূর্বেবর এই রাজ্যে। সেই অসন্তোষের আঁচ এসে পড়েছিল উত্তর-পূর্বের একাধিক রাজ্যে। অসম, ত্রিপুরা এবং মণিপুরেও এনআরসির প্রতিবাদে সরব হয়েছিলেন মানুষ। ২০২০ সালে তুমুল অশান্তি চলেছে উত্তর পূর্বের রাজ্য গুলিতে।

এনআরসি নিয়ে চুপ কেন কেন্দ্র
২০১৯ সালে লোকসভা ভোটে জয়ের পর বিজেপির সরকার গোটা দেশে এনআরসি চালুর কথা বলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রক্রিয়া থমকে গিয়েছে। মোদী সরকার গোটা দেশে তেমন ভাবে এনআরসি এবং সিএএ চালুর তৎপরতা শুরু করেনি। কারণ জন অসন্তোষ। এনআরসি আর সিএএ নিয়ে গত এক বছর ধরেতুমুল অশান্তি তৈরি হয়েছিল গোটা দেশে। দিল্লিল থেকে অসম, বিহার-বাংলা সর্বত্র তুমুল বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications