ওয়েসির উপর হামলা যোগীর রাজ্যে, সংসদে আজ জবাব দেবেন শাহ

ওয়েসির উপর হামলা যোগীর রাজ্যে, সংসদে আজ জবাব দেবেন শাহ

ভোটের আগেই যোগীর রাজ্যে আসাদ উদ্দিন ওয়েইসির গাড়িতে গুলি চালানোর অভিযোগ। এই নিয়ে আজ বাজেট অধিবেশনের শুরুতেই এই নিয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সাড়ে ১১টা নাগাদ এই নিয়ে তিনি বলবেন বলে মনে করা হচ্ছে।

সংসদে বার্তা শাহের

সংসদে বার্তা শাহের

আজ শুরুর সময় থেকেই টানটান উত্তেজনায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। আজ একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বার্তা দেবেন সংসদে। উত্তর প্রদেশের ভোটের আগে উত্তর প্রদেশে আসাদ উদ্দিন ওয়েইসির গাড়িতে গুলি চালানোর ঘটনা নিেয় তুলকালাম চলছে গোটা দেশে। এই নিয়ে আজ জবাবি ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিবৃতি দিয়ে জানাবেন সেদিন কী ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় কী পদক্ষেপ করেছে যোগী সরকার।

ওয়েইসির গাড়িতে হামলা

ওয়েইসির গাড়িতে হামলা

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন আসাদুদ্দিন ওয়েইসি। সেখানে প্রচার সেরে দিল্লি ফিরছিলেন তিনি। রাস্তায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ওয়েইসি নিজে সেই ছবি শেয়ার করেছিলেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছিল। দিল্লি মেরঠ এক্সপ্রেস ওয়েতে ঘটেছিল ঘটনািট। ওয়েইসির গাড়িতে ৩টি গুলি লাগে। ওয়েইসি অভিযোগ করেছিলেন তাঁর গাড়ি যখন ছাঝারসি টোল প্লাজার কাছে পৌঁছয় তখনই গুলি চালানো হয়। তিনি জানিয়েছিলেন তাঁর গাড়ি চাকা গুলি করে ফাটিয়ে দেওয়া হয়েছিল। পরে অন্য গাড়িতে করে তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল।

দ্রুত পদক্ষেপ যোগীর প্রশাসনের

দ্রুত পদক্ষেপ যোগীর প্রশাসনের

এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ওয়েইসি। উত্তর প্রদেশ সরকার এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। তারা ২ জনেই ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থ থেকে। আরেকজন গাজিয়াবাদ থানায় আত্মসমর্পণ করেছে। দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বলবেন প্রধানমন্ত্রী মোদী

বলবেন প্রধানমন্ত্রী মোদী

আজ আবার সংসদে বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিরোধীদের প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গিয়েছে। আজ লতা মঙ্গেশকরের প্রয়াণ উপলক্ষ্যে রাজ্যসভা বন্ধ থাকবে। কারণ ২ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে লোকসভার অধিবেশন জারি থাকবে। প্রধানমন্ত্রী মন্ত্রীকে একাধিক আক্রমণের মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+