২০২০ বাজেট: ২১৭ মিলিয়ন মানুষ দারিদ্রতা কাটিয়ে উঠেছেন এদেশে! জানান দিলেন নির্মলা
২০২০ বাজেট অধিবেশনে একাধিক আর্থিক তথ্য উঠে এসেছে এদিন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটে দেশের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি নিয়ে যেমন তথ্য উঠে এসেছে, তেমনই দারিদ্রতা থেকে উন্নয়নের বিষয়েও মোদী সরকারের কাজের ভূয়সী প্রশংসা উঠে এসেছে এই বাজেট ২০২০-এ।

এক দশকে দারিদ্রের হারের কমতি কোনপথে!
নির্মলা সীতারমন এদিন বাজেট পেশের সময় বলেন, ভারত দারিদ্রতা থেকে তুলে এনেছে ২১.৭ কোটি মানুষকে। আর এই রিপোর্ট ফোর্বসের পেশ করা পুরনো একটি তথ্যকে আবারও তুলে ধরে। নির্মলা সীতারমন এদিনের রিপোর্টে জানিয়েছেন যে , গোটা দেশে ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের মধ্যে দেশের ২১.৭ কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন।

ফোর্বসের রিপোর্ট ও দেশে দারিদ্রতার হার
ফোর্বসের ২০১৯ সালের একটি রিপোর্ট বলছে, সেই সময় দেশে বিভিন্ন দিক থেকে আসা দারিদ্রতা কাটিয়ে ওঠা কাার্য়ত একটি চ্যালেঞ্জ ছিল। এরপর ২০০৬ সাল থেক ২০১৬ সালের নিরিখে দারিদ্রতা কাটিয়ে ওঠা নিয়ে ফোর্বসের রিপোর্টে উঠে আসে ২১৭ মিলিয়ন মানুষের কথা। যাঁরা দারিদ্রতা কাটিয়ে উঠেছেন। আর এই পরিসংখ্যান যে ভারতীয় অর্থনীতির পক্ষে খুবই প্রাসঙ্গিক তা আজকে বাজেট অধিবেশনে আরও একবার উঠে এসেছে। প্রসঙ্গত ২০১৪ সালে সরকারে আসে মোদী সরকার। তারপর থেকেই ২০১৬ সাল পর্যন্ত পরিসংখ্যান ঘিরে এই তথ্য আসে।

বসবাসযোগ্যতা নিয়ে নির্মলা সীতারমনের বক্তব্য
দেশকে ক্রমেই যাতে বসবাসযোগ্য করা যায়, তার চেষ্টায় রয়েছে সরকার। আর সেই লক্ষ্যেই ভারতীয় অর্থনীতি এগিয়ে যাচ্ছে। একথা আজ সংসদে জানান নির্মলা সীতারমন। ডিজিটাল গভর্নেন্সের মাধ্যমে এই উন্নতিসাধনের যজ্ঞে যে মোদী সরকার এগিয়ে যাচ্ছে ,তার অন্যতম প্রমাণ ২১.৭ কোটি মানুষকে ঘিরে এই পরিসংখ্যান।

বাণিজ্যিক ক্ষেত্র নিয়ে বক্তব্য সীতারমনের
এদিকে সরকার ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি কমাতে চায় বলে দাবি করেন অর্থমন্ত্রী। দেশের প্রতিটি জেলায় বাণিজ্য পৌছে দেওয়ার জন্যে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান অর্থমন্ত্রী। গ্রামে গ্রামে ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, 'অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া হবে ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে। গ্রামে গ্রামে সরকারি ক্ষেত্রগুলিতে ডিজিটাল সংযোগ নিরবিচ্ছিন্ন করা হবে।'












Click it and Unblock the Notifications