Budget 2025: বাজেটের মধ্যমণি মধ্যবিত্তরাই? করের বোঝা লাঘব নিয়ে যা জানাচ্ছেন বিশেষজ্ঞরা…

Budget 2025: বাজেট পেশ হতে আর ২ দিন বাকি। করের বোঝা (Tax Burden) লাঘবের আশায় চাতকের মতো চেয়ে রয়েছেন আপামর মধ্যবিত্ত (Middle Class)। নির্মলার (Nirmala Sitharaman) বাজেটে নতুন দিশা খোঁজার চেষ্টা করবেন তারা।

সামাজিক নিরাপত্তা যাতে বাড়ে ও একইসঙ্গে অর্থনৈতিক ঝুঁকি যাতে কমে, সেই আশায় বুক বাঁধছেন মধ্যবিত্তরা। আর তাই মধ্যবিত্ত করদাতাদের অগ্রাধিকার দেওয়াই কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

tax

মধ্য আয়ের করদাতাদের সংখ্যা অপরিসীম। আর তাই বিশেষজ্ঞদের দাবি, মধ্যবিত্তের পক্ষে বাজেট হলে তা দেশের লক্ষ লক্ষ মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সঞ্চয় বৃদ্ধি তো বটেই, ভোগব্যয়ের মাত্রা একলাফে অনেকটা বাড়বে বলে আশা। আর তাই আয়করের ক্ষেত্রে ছাড়ের ঊর্ধ্বসীমা আরও বাড়ানোর প্রস্তাব রেখেছেন স্টকগ্রো সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও অজয় লাখোটিয়া।

তাঁর কথায়, আসন্ন বাজেটে করছাড়ের ঊর্ধ্বসীমা (Income Tax Exemption Limit) বাড়ানো হলে মধ্যবিত্তের জন্য আশু প্রয়োজনীয় স্বস্তি দেবে কেন্দ্রীয় সরকার। এর ফলে মধ্যবিত্ত পরিবারগুলির ভোগব্যয় বাড়বে। যার জেরে বহত্তর অর্থনৈতিক ব্যবস্থায় সামিল হয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবেন মধ্যবিত্তরা।

অন্যদিকে, মুনাফা বৃদ্ধির পক্ষে নীতি আনার প্রস্তাব রেখেছেন VSRK ক্যাপিটালের ডিরেক্টর স্বপ্নীল আগরওয়াল। তাঁর কথায়, বিনিয়োগকারীদের ভরসা প্রদানে ও উৎসাহ বাড়াতে করছাড়ের সুবিধা-সহ বিভিন্ন নীতি রূপায়ণ করা যেতে পারে আসন্ন বাজেটে। সুষম কর নীতি এনে দীর্ঘ ও স্বল্পমেয়াদি মুনাফা অর্জনে কেন্দ্রের নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

বিডিও ইন্ডিয়ার অংশীদার কুনাল গালার মতে, ব্যবসার উপর থেকে ও ব্যক্তিবিশেষের উপর থেকে করের বোঝা লাঘব করা উচিত। তিনি বলেন, "মধ্যবিত্তের উপর থেকে করের জটিলতা সরানো উচিত। জনগণের সিংহভাগকে স্বস্তি দিতে হলে অবিলম্বে এই পদক্ষেপ নেওয়া উচিত। একাধারে সাশ্রয়ী ও স্থায়ী উন্নতি যেমন প্রয়োজন, তেমনই পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো উচিত।"

কুনাল গালার কথায়, উপরোক্ত বিষয়গুলি নিম্ন আয়ের মানুষদের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। আর তাই করদাতাদের স্বস্তি প্রদান করা, ব্যবসায়ীদের স্বার্থে নীতি আনা ও দীর্ঘমেয়াদি স্থায়ী উন্নয়ন করাই কেন্দ্রের লক্ষ্য হওয়া উচিত। ২০২৫ সালের বাজেট খানিকটা এরকমই হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+