Budget 2025: আয়করদাতাদের কী কী সুবিধা মিলবে নির্মলার বাজেটে? একগুচ্ছ সুপারিশ বিশেষজ্ঞদের

Budget 2025: কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে ১ ফেব্রুয়ারি। আয়কর নীতিতে (Income Tax Policies) কোনও পরিবর্তন আসে কি না, তা নিয়েই সন্দিহান আপামর মধ্যবিত্ত (Middle Class)। আয়কর নিয়ে একাধিক সুপারিশও করেছেন বিশেষজ্ঞরা।

ইলেকট্রনিক ভেহিকেল, ক্রিপ্টোতে বিনিয়োগ থেকে আবাসে সুযোগ সুবিধা সংক্রান্ত নানান সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আয়কর ছাড়ের স্ল্যাবে বদলের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় ২০২৫ সালের বাজেটে করছাড়ে কী কী বদল আসতে পারে, একনজরে দেখে নেওয়া যাক।

Nirmala Sitharaman

আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তকে অবিলম্বে সুরাহা দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্যাক্সটুউইন সংস্থার সিইও অভিষেক সোনির মতে, আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা উচিত কেন্দ্রের। ৪ লাখ পর্যন্ত সীমা বাড়ানো আশু প্রয়োজন।

অনেক আয়করদাতাদের মতে ১০ লক্ষ পর্যন্ত সীমা বাড়ানো উচিত। বার্ষিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর কম করা উচিত বলে মত ক্লিয়ারট্যাক্সের কর বিশেষজ্ঞ শেফালি মুন্দ্রার। নতুন কর কাঠামোয় গৃহঋণে সুবিধাও মিলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পুরোনো কর কাঠামোর তুলনায় বাড়ি কেনা বেচায় কর ছাড়ের সুবিধা দেওয়া উচিত বলে মত তাদের।

গৃহঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ ছাড়ের সীমাও বাড়ানোর পক্ষে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে তা ৩ লক্ষ টাকা করা উচিত বলে দাবি দেওয়ান পি এন চোপড়া অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ধ্রুব চোপড়ার।

জাতীয় পেনশন স্কিম (NPS) ওরফে এনপিএসে টাকা তোলার সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার দাবি অভিষেক সোনির। একইসঙ্গে টাকা তোলার ক্ষেত্রে কর মুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, উন্নত ব্যয়বহুল শহরগুলিতে বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুপারিশ করেছেন সোনি। হায়দ্রাবাদ, পুনে ও বেঙ্গালুরুর মতো শহরগুলিতে বাড়ি ভাড়া ভাতায় (HRA) করছাড়ের সুপারিশ করেন তিনি।

শেফালি মুন্দ্রার মতে, স্বাস্থ্য বিমায় আয়কর আইনের ৮০ডি ধারার আওতায় কর ছাড়ের পরিমাণ বাড়ানো উচিত। কর ছাড়ের সর্বোচ্চ সীমা সাধারণের জন্য ৫০ হাজার টাকা প্রবীণ নাগরিকদের জন্য ১ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। বর্তমানে তা যথাক্রমে ২৫ হাজার ও ৫০ হাজার টাকা রয়েছে।

পিএফে আড়াই লক্ষের বেশি সুদের উপর কর ছাড় স্থগিত রাখার সুপারিশ অভিষেক সোনির। যাতে করে আয়করদাতাদের হাতে নগদের প্রবাহ বাড়ে। এছাড়াও প্রবীণ নাগরিকদের উপর থেকে করের বোঝা কমাতেও একাধিক সুপারিশ করা হয়েছে।

আয়কর আইনের ধারা ৮০ সি এর আওতায় কর ছাড়ে সর্বাধিক সীমা দেড় লক্ষ টাকা বদলের সুপারিশ বিশেষজ্ঞদের। ফিক্সড ডিপোজিট, পিপিএফে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে কেন্দ্রকে উৎসাহ দিতে হবে বলে মত বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+