Budget 2025: কীভাবে গতি পাবে আবাসন শিল্প? বাজেটে কোন বিষয়গুলিতে জোর দিলে সুবিধা পাবেন ক্রেতারা?

আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট এলেই সাধারণ মানুষের প্রত্যাশার পারদ বৃদ্ধি পায় সরকারের থেকে। সাধারণ মানুষ চায় জিনিসপত্রের দাম কমুক, উচ্চবৃত্তদের নজর থাকে কর কাঠামোয়। পাশাপাশি আবাসন শিল্প বর্তমানে বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আসন্ন বাজেটে কোন বিষয়গুলিতে জোর দিলে আবাসন শিল্প বা রিয়েল এস্টেট সেক্টর আরও চাঙ্গা হবে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বর্তমানে গরীব মানুষের পাকা ছাদ পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রকল্পের সাফল্যকে আরও নিশ্চিত করতে, সরকারকে অবশ্যই সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে একইসঙ্গে আবাসন ঋণে ভর্তুকিকে প্রসারিত করতে হবে।

আর্থিক বিশেষজ্ঞরা মনে করেন যে বর্তমান জিএসটি কাঠামোটি খুব একটা স্বচ্ছ নয়, বিনিয়োগকারীদের জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। জটিলতা কমানোর প্রয়োজন, একইসঙ্গে ডেভেলপারদের উপর আর্থিক বোঝা কমাতে, জিএসটি হার সরলীকরণ করা অপরিহার্য। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (REITs) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট (InvITs) সেক্টরে স্বচ্ছতা আনা আরও বেশি প্রয়োজন। এরফলে খুচরা বিনিয়োগকারীদের তা আরও উৎসাহ প্রদান করতে পারে।

ভারতের বেশ রাজ্যে স্ট্যাম্প শুল্কের হার অত্যন্ত বেশি। প্রায় ৮ থেকে ৯ শতাংশ। এটা ফ্ল্যাট ক্রেতাদের কাছে উল্লেখযোগ্য আর্থিক বোঝা। আবাসন শিল্পে চাহিদা বৃদ্ধি করতে এই হার কমানো একান্ত প্রয়োজন। শহরের ক্ষেত্রে আবাসনের অনেকটা অংশই ব্যবহৃত হয় ভাড়া হিসেবে। এরফলে শ্রয়ী মূল্যের রেন্টাল হাউজিং ক্যাম্পাসের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।

রিয়েল এস্টেট খাতকে শিল্পের মর্যাদা দেওয়াও দাবি উঠেছে। শিল্পের মর্যাদা পেলে কম সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। ডেভেলপারদের ক্ষমতাকে শক্তিশালী করবে এবং কম সুদের হারে প্রাতিষ্ঠানিক তহবিল আরও সহজ হবে।

রিয়েল এস্টেট স্টেকহোল্ডাররা আয়কর আইনের ধারা ৮০সি এবং ২৪(বি) এর অধীনে কর কাঠামোর সীমা পুনর্বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ করেছে। হোম লোনের মূল পরিশোধের সীমা বৃদ্ধি করলে এবং সুদের পরিমাণ কমালে তা মধ্যবৃত্ত ক্রেতাদের পক্ষে সুবিধা হবে।

ভারতের জিডিপি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে রিয়েল এস্টেট সেক্টর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের বর্তমান রিয়েল এস্টেট সেক্টরে এনআরআইদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বাজেটে তাদের জন্য কিছু ব্যবস্থা নিতে হবে, যেমন সম্পত্তি লেনদেনের উপর করের বোঝা হ্রাস করা এবং আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগের সরলীকরণ করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+