Budget 2025 Indian Railways: রেল বাজেটে বড় ঘোষণা! গরিবের কথা ভেবে ১৭,৫০০ নন-এসি কোচ, ১০০টি অমৃত ভারত ট্রেন
Budget 2025 Indian Railways: ২ লক্ষ ৬৫ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেল বাজেটে। এরপরই একাধিক বড় ঘোষণা রেলমন্ত্রকের (Ministry of Railways)। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) জানিয়েছেন, দেশজুড়ে ১৭ হাজার ৫০০ খানেক নন-এসি কোচ তৈরি করা হবে।
সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নন এসি জেনারেল ও স্লিপার কোচ তৈরি করা হবে। নিম্ন আয়ের মানুষদের জন্য ট্রেন যাত্রায় আরও স্বাচ্ছন্দ্য আনতেই এই উদ্যোগ। গত বছরই নন এসি কোচ তৈরির ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী যাদব।

রেলমন্ত্রী জানিয়েছিলেন, রেলযাত্রায় সাম্য আনতে অর্থনৈতিকভাবে অনগ্রসহ শ্রেণীর জন্যে দুই তৃতীয়াংশ অনুপাতে নন এসি কোচ ও এক তৃতীয়াংশ অনুপাতে এসি কোচ তৈরি করা হবে। দেশজুড়ে ট্রেনে জেনারেল কোচের সংখ্যা বাড়ানোর চাহিদা বুঝে বিশেষ ম্যানুফ্যাকচারিং প্রোগ্রামের আয়োজনও করেছে ভারতীয় রেল।
একইসঙ্গে আগামিদিনে অমৃত ভারত ট্রেনের (Amrit Bharat Trains) সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-এ তৈরি হচ্ছে এই ট্রেনগুলি। এখনও পর্যন্ত রেলের তরফে যা সিদ্ধান্ত, যাত্রীদের সুবিধার্থে ১০০টি অমৃত ভারত ট্রেন তৈরি করা হবে। অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন নন-এসি অমৃত ভারত ট্রেন তৈরি করবে ভারতীয় রেল।
জানা গিয়েছে, ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটবে নতুন অমৃত ভারত ট্রেন। উচ্চ অ্যাক্সিলারেশন সম্পন্ন ওই ট্রেনগুলিতে পুশ পুল ব্যবস্থাও রাখা হবে। ঝাঁকুনি এড়াতে সেমি অটোমেটিক কাপলারও থাকবে ট্রেনে। এছাড়াও পুরোনো সমস্ত আইসিএফ কোচের বদলে এলএইচবি কোচ আনার উদ্যোগ নিচ্ছে রেল। আগামী ৫ বছরের মধ্যে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে সব ট্রেনে এলএইচবি কোচ করা হবে।
জানা গিয়েছে, রেলের বাজেটে নতুন লাইন পাতার জন্য ৩২, ২৩৫ টাকা খরচ করার কথা বলা হয়েছে। ডবল লাইন করার জন্য ৩১,০০০ কোটি টাকা এবং সেগুলিকে গেজ লাইনে রূপান্তর করার জন্য ৪,৫৫০ কোটি টাকা বাজেট (Indian Rail Budget 2025) বরাদ্দ করা হয়েছে। রেল কর্মীদের প্রশিক্ষণের জন্য ৩০১ কোটি টাকা ব্যয় করা হবে। অন্যদিকে রেলওয়ের নিরাপত্তার কথা ভেবে ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।












Click it and Unblock the Notifications