Budget 2025 Rahul Gandhi: “বুলেটের ক্ষততে ব্যান্ড-এইডের প্রলেপ!” কেন্দ্রের বাজেট ‘না পসন্দ’ রাহুল গান্ধীর

Budget 2025 Rahul Gandhi: কেন্দ্রীয় বাজেট নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে দিয়েছে বিরোধীরা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, এই বাজেট জনতা জনার্দনের। মধ্যবিত্তের মনমোহিনী এই বাজেট। যদিও তা মানতে নারাজ বিরোধীরা। কেন্দ্রীয় বাজেটকে তীব্র আক্রমণ লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)।

এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, এই বাজেট আদতে বুলেটের ক্ষততে ব্যান্ড-এইড লাগানোর মতো। সরকারের বুদ্ধি লোপ পেয়েছে বলে কটাক্ষ করলেন রাহুল। তিনি লেখেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মাঝে দেশের অর্থনৈতিক সংকট (Economic Crisis) কাটাতে দরকার ছিল অন্য ব্যবস্থা। কিন্তু এই সরকারের বুদ্ধি লোপ পেয়েছে বলে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী।

Rahul gandhi

রাহুলের আগেই বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে তাঁর দল কংগ্রেস (Congress)। বাজেটের সব ঘোষণায় বিহারকেই উপহার দেওয়া হয়েছে বলে কটাক্ষ করেন তারা। কিন্তু কেন্দ্রের এনডিএ সরকারের অপর শরিক অন্ধ্রপ্রদেশের সরকারকে কিছুই দেওয়া হয়নি বলে বিতর্ক উসকে দিয়েছে কংগ্রেস।

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election) রয়েছে। আর এদিনের বাজেটে বিহারের জন্য একগুচ্ছ ঘোষণা করতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। বিহারে মাখনা বোর্ড গড়া থেকে শুরু করে পশ্চিম কোশী ক্যানাল প্রোজেক্টে কেন্দ্রের সহায়তা ও আইআইটি পাটনার উন্নয়নে হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। আর তাতেই কেন্দ্রীয় বাজেটকে আদতে বিহারের বাজেট বলে তোপ দেগেছে কংগ্রেস।

যদিও রাজনৈতিক মহলে খবর, নির্মলার (Nirmala Sitharaman) এই বাজেটকে আদতেই জনদরদী হিসেবে দেখছেন মধ্যবিত্তরা। ১২ লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত এক টাকাও কর দিতে হবে না তাদের। এটাই বাজেটের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন তারা।

এদিন মোদীও (Narendra Modi Budget Speech) বলেন, মধ্যবিত্তদের কথা ভেবেই এই বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেটের ফলে মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে ও প্রচুর কর্মসংস্থান তৈরি হবে বলে মত নরেন্দ্র মোদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+