Budget 2025 Foreign Aid: নির্মলার বাজেটে বাড়ল বিদেশি অনুদান, 'বিশ্বাসঘাতক' বাংলাদেশকে কত টাকা বরাদ্দ?

Budget 2025 Foreign Aid: প্রতি বছরের মতো এবারের কেন্দ্রীয় বাজেটেও বিদেশি সহায়তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মূলত প্রতিবেশী দেশগুলিকে (Neighbouring Countries) জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ বণ্টন, রাস্তাঘাট, বাড়িঘর, সেতু নির্মাণের মতো প্রকল্পে অনুদান দিয়ে থাকে ভারত সরকার।

গতবারের তুলনায় এবারের বাজেটে বাড়ল সেই বরাদ্দ। দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরলেও বাংলাদেশের (Bangladesh) জন্য অর্থ বরাদ্দ (Allocation) ঘোষণা করা হল নির্মলার বাজেটে। বিদেশি সহায়তা খাতে চলতি অর্থবর্ষে ৫ হাজার ৪৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে ভারতের বিদেশমন্ত্রক। গতবারের তুলনায় যা সামান্য বেশি।

Nirmala Jaishankar

গতবার ৪ হাজার ৮৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বিদেশি অনুদান বাবদ। ২০২৫-২৬ অর্থবর্ষে বাংলাদেশের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। গত বছরের তুলনায় এতটুকু বাড়ানো হয়নি বরাদ্দ।

এবারের বাজেটে বিদেশি অনুদান বাবদ সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে ভুটানের জন্য। ২০২৫-২৬ অর্থবর্ষে ২ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ভুটানের জন্য। গতবার যা ছিল ২ হাজার ৬৮ কোটি টাকা। ভুটানের উন্নয়নে সবসময়ই মুখ্য ভূমিকা নিয়েছে ভারত। ভুটানে বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন, বিনিয়োগ, জলবিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামো ও অর্থনৈতিক সহাবস্থানে বিদেশি অনুদানের বরাদ্দ বৃদ্ধি করেছে ভারত।

বরাদ্দ বৃদ্ধি হয়েছে মলদ্বীপের জন্যও। গতবারের ৪০০ কোটি থেকে বাড়িয়ে এবারের বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মলদ্বীপের জন্য। ভোটে জেতার পর চিন সখ্যতা বেড়েছে মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর। তারপর থেকেই নয়াদিল্লির সঙ্গে বরফ গলাতে উদ্যোগী হয়েছে মলদ্বীপ। তারই মাঝে মলদ্বীপের জন্য বিদেশি অনুদান বাড়াল ভারত।

মায়ানমারের জন্যও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবারের ২৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে এবারে বিদেশি অনুদান বাবদ মায়ানমারের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে ভারত। মায়ানমারে অচলাবস্থার মাঝেই বরাদ্দ বৃদ্ধির ঘোষণা ভারতের। মায়ানমারের অধিকাংশ এলাকার দখল নিয়েছে স্থানীয় সশস্ত্র বাহিনী। ভারতের উত্তর পূর্বের সীমান্ত রাজ্যগুলির ওপারেও মাথাচাড়া দিয়েছে তারা। সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারতও।

এদিকে, আফগানিস্তানের জন্য বরাদ্দ কমাল ভারত। গতবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে এবারের বাজেটে আফগানিস্তানের জন্য বরাদ্দ কমে দাঁড়াল ১০০ কোটি টাকা। ২ বছর আগের বাজেটেও ২০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই থেকে কমেই আসছে বরাদ্দের পরিমাণ। আফগানিস্তানের তালিবানি সরকারের সঙ্গে মানবিক ও অর্থনৈতিক সহাবস্থানে সাবধানী ভারত। এখন আফগানিস্তানের তালিবানি সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত।

নেপালের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ এবারের বাজেটেও বজায় রেখেছে কেন্দ্র। শ্রীলঙ্কার জন্য গতবারের তুলনায় বাড়ানো হয়েছে বরাদ্দ। ২৪৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে বরাদ্দের পরিমাণ।

আফ্রিকার দেশগুলির প্রতি বরাদ্দের পরিমাণ বেড়েছে ২৫ কোটি টাকা। গতবারের ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে তা ২২৫ কোটি টাকা করা হয়েছে এবারের বাজেটে। দক্ষিণ আমেরিকার জন্য বরাদ্দ ৩০ কোটি থেকে বাড়িয়ে ৬০ কোটি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+