Budget 2025: স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন, বাজেটের আগে কেন্দ্রকে আবেদন বিশেষজ্ঞদের

অপেক্ষা মাত্র কয়েকদিনের, আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রের বাজেট অধিবেশন। আগামী শনিবার ১ ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেস করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে জিনিসপত্রের দাম কমার। অন্যদিকে, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কতটা বাজেট বরাদ্দ হল সেটা নিয়েও জন মানসের আগ্রহ থাকে বেশি।

বিগত কয়েকটি বাজেটে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ কমেছে। শেষ বাজেটে স্বাস্থ্য খাতে মাত্র বাজেট বরাদ্দের পরিমাণ ২ শতাংশ হয়ে গিয়েছে। কিন্ত বায়োকন বায়োলজিক্সের কার্য নির্বাহী চেয়ারপার্সন কিরণ মজুমদার শ আশা প্রকাশ করেছেন আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করবে সরকার।

স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করলে তা সরাসরি জনমানসে প্রভাব ফেলে। কিরণ মজুমদার শ সমাজ মাধ্যমে একটি বার্তায় লিখেছেন, স্বাস্থ্য ক্ষেত্র কোনও বিলাসিতার বিষয় নয়, কিন্তু একটি অপরিহার্য একটি বিশয়। ধনী এবং দরিদ্র উভয়েরই প্রয়োজন। স্বাস্থ্য খাতের জন্য ভারতের বাজেট বরাদ্দ গত ৩ বছরে ২% এর নিচে নেমে গেছে। আমি আশা করি, আসন্ন বাজেটে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দের হার বৃদ্ধি পাবে, তা সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজে লাগবে।

২০২৪ সালে লোকসভা জয়ের পর বাজেট ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ,। কেন্দ্র জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭- নিয়মও এই ক্ষেত্রে মানেনি। স্বাস্থ্য ক্ষেত্রে জিডিপির ন্যূনতম ২.৫% বরাদ্দও করেনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেয়েছিল ৮৭,৬৫৬.৯০ কোটি টাকা, যা আগের অর্থ বর্ষে ছিল ৭৭,৬২৪.৭৯ কোটি টাকা। যদিও বরাদ্দের পরিমাণ ১২.৯৩% বৃদ্ধি পেয়েছে৷ স্বাস্থ্য পরিষেবা এবং অবকাঠামোর জন্য সহায়তার উন্নতির লক্ষ্য নিয়েই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল।

কিন্তু বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতে আরও বাজেট বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় সরকার আয়ূষ্মাণ ভারত সহ একাধিক প্রকল্প নিয়েছে। বর্তমানে বেসরকারিতে চিকিৎসা করানো সাধারণ মধ্যবৃত্তের নাগালের বাইরে। ফলে সরকারি জায়গায়ই একমাত্র ভরসা। ফলে সাধারণ মানুষকে চিকিৎসা আরও উন্নত দিতে হলে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+