Budget 2025: দীর্ঘতম বক্তৃতা থেকে ডিজিটাল ছোঁয়া, কেন্দ্রীয় বাজেট নিয়ে রইল অজানা কিছু তথ্য

Budget 2025: ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট (Union Budget)। টানা অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এই রেকর্ড কারও নেই।

লোকসভা নির্বাচনে জয় পেয়ে গত জুলাইতে তৃতীয়বার মসনদে নরেন্দ্র মোদী (Narendra Modi) বসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার আগে জেনে নেওয়া যাক কেন্দ্রীয় বাজেট সম্পর্কে অজানা কিছু তথ্য।

Budget

১৯৫০ সালে পেশের আগেই ফাঁস (Leaked) হয়ে গিয়েছিল বাজেট পত্র। প্রিন্টিং করার সময় ওই বিপত্তি ঘটেছিল। সেবারে অর্থমন্ত্রী ছিলেন জন মাথাই (John Mathai)। ১৯৮০ সালে প্রিন্টিংয়ের জায়গা বদল করা হয়। অবশেষে নর্থ ব্লকের বেসমেন্টে করা হয় প্রিন্টিংয়ের ব্যবস্থা।

২০১৭ সালে কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই যক্ত করে দেওয়া হয় রেল বাজেটও। তার আগে পর্যন্ত আলাদা করে রেল বাজেট (Rail Budget) ঘোষণা করা হত। সরকারের এই পদক্ষেপের ফলে অনেক সুবিধাও হয়েছে। আবার ডিজিটাল উপায়ে বাজেট তৈরি ও তা পেশ করার যে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাও দেশকে ডিজিটাইজেশনের পথে একধাপ এগিয়ে দিয়েছে।

২০২০ সালে সবচেয়ে দীর্ঘ বাজেট বক্তৃতা দিয়েছিলেন নির্মলা সীতারামন। সবচেয়ে বড় বাজেট পেশের রেকর্ড এখনও তাঁরই রয়েছে। ২০২০ সালের বাজেট ছিল ২ ঘণ্টা ৪২ মিনিট দীর্ঘ। আর এবারেও রেকর্ড গড়তে চলেছেন নির্মলা। অন্তর্বর্তী বাজেট মিলিয়ে টানা অষ্টমবারের কেন্দ্রের বাজেট পেশ করবেন নির্মলী সীতারামন।

তবে বাজেট পেশের আগে 'হালুয়া অনুষ্ঠান' (Halua Ceremony) আয়োজনের রীতি রয়েছে। এটি অন্যতম পুরোনো একটি প্রথা। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে তা পূরণ করে আসছে। প্রতি বছর মিষ্টি হালুয়া তৈরি করে তা অর্থমন্ত্রকের বিভিন্ন আধিকারিকদের বিতরণ করা হয়। লক ইন পর্যায়ে প্রবেশের আগে অর্থাৎ বাজেট ঘোষণার আগে শেষ সপ্তাহে হালুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+