Budget 2025: ক্যানসারের ওষুধের দাম কমাতে চাই শুল্ক ছাড়,কেন্দ্রের থেকে প্রত্যাশা স্বাস্থ্য বিশেষজ্ঞদের
শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে কেন্দ্রীয় সরকারের থেকে দেশবাসী রয়েছে বিপুল প্রত্যাশা। মূলত শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সরকার কত টাকা বরাদ্দ করেছে তার দিকে নজর থাকছে দেশের আম জনতার।
স্বাস্থ্য খাতে এবার বাজেটে বরাদ্দ বৃদ্ধির আশাই করছে বিশেষজ্ঞরা। বিশেষ করে ক্যানসারের মতো জটিল এবং ব্যয় বহুল রোগের ঔষধের দাম কমানোর প্রত্যাশা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে। ভারতে ক্যানসার রোগে আক্রান্ত হওয়ায় সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই রোগে আক্রান্তদের পরিবার প্রায় সর্বস্ব খুইয়ে ফেলে। এই পরিস্থিতি ক্যানসার রোগে চিকিৎসার খরচ লাঘব করার জন্য সরকার কী পদক্ষেপ নেয় তার দিকেই তাকিয়ে বিশেষজ্ঞ মহল।

,এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজির সিইও সন্দীপ গুডুরু বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যসেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ২.৫ থেকে ৩ শতাংশ করা একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সুনীতা রেড্ডি বলেছেন, ভারতে সংক্রামক ব্যধির প্রকোপ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ফলে এই রোগের ঔষধের উপর শুল্ক কমানোর কথা চিন্তা ভাবনা করা উচিত সরকারের।
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে শুল্ক প্রায় ৩৭ শতাংশ রয়েছে। কেন্দ্রীয় সরকার শুল্কের হার প্রত্যাহার করলে ঔষধের কাম কমবে। এরফলে দেশে ক্যানসার চিকিৎসার খরচও কমতে পারে।
শেষ বাজেটে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত তিনটি ওষুধ, ট্রাস্টুজুমাব ডেরুক্সটেকান, ওসিমেরিটিনব এবং দুরভালুমাবের মতো দামী ঔষধগুলির উপরে সম্পূর্ণ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। এবারও সেই তালিকা আরও বৃদ্ধি পাবে বলেই আশা প্রকাশ করছেন দেশের চিকিৎসা মহল।
একটি বেসরকারি চিকিৎসা সংস্থার চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুরজিৎ চক্রবর্তী জানিয়েছেন, জিনোমিক্স ভারতে স্বাস্থ্যসেবা পরিবর্তনে বিশাল ভূমিকা পালন করতে পারে। তাঁর কথায়, আগামী ৫ বছরে, আমরা আশা করি যে জিনোমিক পরীক্ষা স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।












Click it and Unblock the Notifications