Budget 2025: বেকারত্ব দূরীকরণ থেকে কর্মসংস্থান সৃষ্টি, বাজেটে সরকারের থেকে কী প্রত্যাশা বিশেষজ্ঞদের?

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, আগামী ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট থেকে কেন্দ্রীয় সরকারের থেকে সাধারণ মানুষের রয়েছে বিরাট প্রত্যাশা। কর্ম সংস্থান সৃষ্টি থেকে আর্থিক বৃদ্ধির জন্য কী দাওয়াই দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার দিকে তাকিয়েই দেশবাসী।

মোদী সরকারের আমলে দেশে বেকারত্বের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে বেকারত্বে থেকে যুব সমাজকে মুক্তি দেওয়াই আসন্ন বাজেটে নির্মলা সীতারমনের কাছে সব থেকে বৃহৎ চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন, নারী এবং যুব সমাজের জন্য চাকরি সৃষ্টি করার জন্য নয়া দিশা থাকতে পারে এবারের বাজেটে।

Budget 2025

ইকোফাই-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও গোবিন্দ শঙ্করানারায়ণন বাজেট পেশের আগে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। কীভাবে কোন পথে আরও বেশি কর্মসংস্থান বৃদ্ধি বকরা যায় সেই বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

তাঁর কথায়, বিগত কয়েকটি বাজেটে দেখা গিয়েছে স্থায়ী ভাবে চাকরি সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বৈদ্যুতিন যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং বর্তমানে সৌর বিদ্যুত সংক্রান্ত বিষয়ে জোর দিলে সেটায় কর্মসংস্থান বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে সহায়তা জন্য যুবদের বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রয়োজন সেবিষয়ে বাজেটে জোর দিতে হবে।

বাজেট থেকে আরও একটি প্রত্যাশা হল বিনিয়োগ বৃদ্ধি সড়ক, রেলপথ এবং বন্দর তৈরির জন্য আরও তহবিল বরাদ্দ বৃদ্ধি করার জন্য কেন্দ্রকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিকাঠামোর উন্নতি হলে কর্ম সংস্থান বৃদ্ধি পাবে। সরকার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর দিতে পারে। এর ফলে উদ্যোক্তারা আরও বেশি উৎসাহিত হবে, যা নতুন প্রতিভা নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইকোফাই-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও গোবিন্দ শঙ্করানারায়ণন উল্লেখ করেছেন, আমরা চাইবো ব্যাঙ্কিং সেক্টরকে আরও প্রসারিত করতে। সব থেকে বেশি কর্ম সংস্থান সৃষ্টি হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। সেই ক্ষেত্রগুলিতে ব্যাঙ্কিং সেক্টরগুলিকে আরও প্রসারিত করতে হবে।

দেশের যুব সমাজের জন্য সবুজ অর্থনীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। প্যালাডিয়াম ইন্ডিয়ার সিইও অমিত পটযোশী এবং প্যালাডিয়াম ইন্ডিয়ার ডিরেক্টর সন্দীপ লাঞ্জেওয়ার বলেছেন, যত কেন্দ্রীয় বাজেটের দিনক্ষণ এগি্য়ে আসতে ততই বেকারত্বের সংকট দূর করা এবং অর্থনীতিকে আরও চাঙ্গা প্রত্যাশাও বৃদ্ধি পাচ্ছে। এই বাজেটে অগ্রাধিকারের তালিকায় থাকতে পারে কাজের সম্প্রসারণ - কর্মসংস্থানের সুযোগের বৃদ্ধি। যা দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলতে পারে।

তাঁরা উল্লেখ করেছেন, যেখানে জনসংখ্যার ৬৬শতাংশ ৩৫ বছরের কম বয়সী, এবং যুব বেকারত্ব ২০২৪ সালে প্রায় ১০.২% এ দাঁড়িয়েছে, এই পরিস্থিতি কর্মসংস্থানকেই ফোকাস করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+