Budget 2025 Bihar: ভোটমুখী বিহারের জন্য ঢালাও বরাদ্দ, বাজেটে শরিক নীতীশকে ‘উপহার’ মোদীর; খোঁচা কংগ্রেসের

Budget 2025 Bihar: এবছরের শেষেই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। বছরের শুরুতেই তাই কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ আবার কেন্দ্রে বিজেপি সরকারের শরিক। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন জানিয়েছিল নীতীশের দল। মনে করা হচ্ছে, বাজেটে তারই উপহার পেল বিহার।

শনিবার অষ্টমবারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর তাতেই বিহারের জন্য একগুচ্ছ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিহারের মাখনা বোর্ড (Makhna Board) গড়ার ঘোষণা নির্মলার। বিহারের মাখনা চাষীদের কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

narendra modi and nitish kumar

বিশেষত উত্তর বিহারের কৃষকরা এর ফলে লাভবান হবেন। বিহারে বিমান পরিষেবা আরও উন্নত করতে গ্রিনফিল্ড বিমানবন্দর (Green Field Airport) নির্মাণ করা হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও বিহারের জন্য নানা জনহিতকর ঘোষণা করেছেন নির্মলা।

এছাড়াও মিথিলাঞ্চল এলাকায় খাল নির্মাণ করা হবে। পশ্চিম কোশী খাল (West Koshi Canal) নির্মাণে কেন্দ্রের তরফে আর্থিক সহায়তা করা হবে বলে জানান নির্মলা সীতারামন। এর ফলে বিহারের প্রায় ৫০ হাজার হেক্টর এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। বিহারের শিক্ষাক্ষেত্রেও বাজেটে বরাদ্দর ঘোষণা। আইআইটি পাটনার আরও উন্নয়ন করা হবে বলে ঘোষণা নির্মলা সীতারামনের।

আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন। অনেক টালমাটাল অবস্থা পেরিয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন নীতীশ কুমার। গত লোকসভা নির্বাচনে ১২টি আসনে জিতেছিল নীতীশের দল জেডিইউ। কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল জেডিইউ ও চন্দ্রবাবু নায়ডুর টিডিপি। তাদের সমর্থনে কেন্দ্রে সরকার গড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তারই সুফল এবারের বাজেটে পেলেন নীতীশ।

বিহারের জন্য বাজেটে ঢালাও বরাদ্দ ঘোষণা হতেই বিজেপিকে কটাক্ষ বিরোধীদের। বরিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশের মতে, কেন্দ্রীয় বাজেটে বিহারকে অগ্রাধিকার দেওয়া স্বাভাবিক। কারণ সামনেই ভোট আসছে বিহারে। কিন্তু বাজেটে অন্ধ্রপ্রদেশকে কেন অবজ্ঞা করা হল, সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন্দ্রীয় বাজেটকে বিহারের রাজ্য বাজেট বলেও খোঁচা দিয়েছে বিরোধী শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+