Budget 2025: বাজেট ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় উঠল মিমের ঝড়, সেখানেও আলোচ্য বিষয় সেই করছাড় প্রসঙ্গ
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করার পরই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মজার মিম এবং প্রতিক্রিয়ায় ভাসালেন তাঁদের নিজেদের পেজ। কেউ এক্স হ্যান্ডেলে তো কেউ নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন সেই সব মিম গুলি। যেখানে সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে উঠল ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের বিষয়টি। একই সাথে সাধারণ মানুষের চর্চার মধ্যে উঠে এল বাজেটে বিহারের সবচেয়ে বেশি প্রাপ্তি।
অর্থমন্ত্রীর বক্তৃতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল "সব কা সাথ, সব কা বিকাশ", যেখানে তিনি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অঞ্চলের জন্য সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বিহারের জন্য বিশেষ পরিকল্পনা ঘোষণা করেন এবং নতুন কর ব্যবস্থায় পরিবর্তন আনেন, যা করদাতাদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।

বাজেট ঘোষণার পরেই নেটিজেনরা সেই সংক্রান্ত বিষয়ে মজার মিম বানাতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ নির্মলা সীতারামনের এআই-জেনারেটেড ছবি শেয়ার করেছেন, আবার কেউ বলিউডের বিখ্যাত দৃশ্যে তার মুখ বসিয়ে মজার পোস্ট করেছেন।
এবার দেখে নিন সেই রকমই কিছু উল্লেখযোগ্য, মজার মিম -
এই বছর নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা এক ঘণ্টা ১৭ মিনিট স্থায়ী হয়েছিল, যা আগের বছরের ১ ঘণ্টা ২৫ মিনিটের চেয়ে সংক্ষিপ্ত। তবে, এই সময়ের মধ্যেই তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ পরিকল্পনা, এবং করদাতাদের জন্য নতুন সুবিধার কথা তুলে ধরেন।
Most repeated words. #Budget2025 pic.twitter.com/4pjtahNdks
— Sagar (@sagarcasm) February 1, 2025
তার বক্তৃতায় সীতারামন বলেন, "আমাদের অর্থনীতি বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতিগুলির মধ্যে একটি। গত ১০ বছরে আমাদের কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। আগামী পাঁচ বছরকে আমরা 'সব কা বিকাশ'-এর লক্ষ্যে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে দেখছি"।
Bihar supremacy Budget mein 💪#NirmalaSitharaman#Budget2025 pic.twitter.com/JlC39kuWWS
— Raja Babu (@GaurangBhardwa1) February 1, 2025
যদিও বাজেট ঘোষণাটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সোশ্যাল মিডিয়ায় এটি একেবারে আলাদা মাত্রায় জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবারের মতো এবারও মিম ফেস্ট চলছে বাজেটকে কেন্দ্র করে, যা বাজেটের ঘোষণাকে আরও মজাদার করে তুলেছে!
How middle class is seeing @nsitharaman ji today. pic.twitter.com/PsrUDavoWj
— Ankit Jain (@indiantweeter) February 1, 2025












Click it and Unblock the Notifications