Budget 2025 Railways: রেলের বাজেটে বরাদ্দ বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ, ৩ লক্ষ কোটি ছুঁতে পারে খরচ

Budget 2025 Railways:১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় বাজেটে (Union Budget) বিগত অর্থবর্ষে বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছিল রেলে (Railway Budget)। তবে এবারের বাজেটে রয়েছে আরও বেশি প্রত্যাশা।

সাম্প্রতিক কালে রেলের একাধিক দুর্ঘটনায় নানা গাফিলতির অভিযোগ উঠে এসেছে। সেদিক থেকে রেলের পরিকাঠামোর উন্নয়নে এবারের বাজেটে আরও বেশি টাকা বরাদ্দ করতে পারে কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ঘোষণা হয়েছিল গত ২৩ জুলাই। সেই বাজেটে রেকর্ড বরাদ্দ হয়েছিল রেলের জন্য।

Nrimala Sitharaman

গত বাজেটে ২.৬২ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল রেলের জন্য। চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত বরাদ্দ থেকে প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচও করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আসন্ন বাজেটে সেই বরাদ্দ ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অর্থাৎ প্রায় ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ হতে পারে রেলে।

রেলের বাজেটে কোন কোন ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হতে পারে, তার একটি পূর্বাভাসও দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বুলেট ট্রেন প্রোজেক্টে বাড়তে পারে বরাদ্দ। শুধু তাই নয়, রেল দুর্ঘটনার কথা মাথায় রেখে কবচ সেফটি সিস্টেমের উন্নতিতেও বরাদ্দ বাড়ানো হতে পারে।

রেলের টিকিটিং ব্যবস্থায় এআই (AI Technology) বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি আনতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে মত বিশেষজ্ঞদের। দেশজুড়ে চলছে অমৃত ভারত স্টেশন পুনর্নির্মাণ প্রকল্প। তাতেও বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র।

গতি শক্তি মাল্টি মোডাল কার্গো টার্মিনাল (জিসিটি)-তেও বরাদ্দ বাড়তে পারে এবারের বাজেটে। মালগাড়ি অর্থাৎ রেলের পণ্য পরিবহন পরিকাঠামোর উন্নয়নে বেসরকারি বিনিয়োগ টানতেই এই খাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু বরাদ্দ বৃদ্ধি করলেই হবে না। সেই টাকার যথাযথ ব্যবহারই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রেল ও রেলের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সংস্থাগুলিকে লাভবান করতে গেলে কেন্দ্রের বরাদ্দ টাকার সঠিক প্রয়োগও প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এবারের বাজেটে আরও ৯০টি বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Trains) ঘোষণা হতে পারে। রাজস্থানে হাই স্পিড রেল টেস্টিং পরিকাঠামো ও ডেডিকেটেড টেস্ট ট্র্যাকের জন্য ৮২০ কোটি টাকা বরাদ্দ হতে পারে।

মালগাড়ির পণ্য পরিবহনে জোর দিতে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করতে পারে কেন্দ্র। এছাড়াও রেলের ব্রডগেজ লাইনের ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ-সহ সিগন্যালিং ব্যবস্থা, লেভেল ক্রসিং ও রেলওয়ে ব্রিজের উন্নয়ন ও নির্মাণে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+