Budget 2025: বাজেটে বিশেষ জোর দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তায়? ঘোষণায় থাকতে পারে একাধিক চমক
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence -AI) নিয়ে ভারতেও চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সফটওয়ার সংস্থা এআইকে কাজে লাগাতে শুরু করেছে। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেস করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আসন্ন বাজেটে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেও।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এবারের বাজেটে বিশেষভাবে স্থান করে নিতে পারে এআই। কারণ সারা বিশ্বেই এআই-র জনপ্রিয়তা এবং প্রসার বৃদ্ধি পাচ্ছে। ভারতও সেই তালিকায় নিজের স্থান করে নিতে চাইবে। এর জন্য চাই অতিরিক্ত বিনিয়োগ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের ফর্দে বিশেষ জায়গা পেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।

এর আগে ২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার আরও বিকাশের জন্য ১০,৩০০ কোটি টাকার অনুমোদন দিয়েছিল। এই অর্থ মঞ্জুর করা হয়েছিল আগামী ৫ বছরে এআই মিশনকে পরিচালিত করার জন্য। এর মধ্যে রয়েছে ইন্ডিয়া এআই কম্পিউট ক্যাপাসিটি, ইন্ডিয়া এআই ইনোভেশন সেন্টারের মতো বিভিন্ন বিষয়গুলি। ভারতের গত ১ বছরে এআই খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বেসকারি সংস্থাগুলি এটি ব্যবহার করতে শুরু করেছে।
সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাজেটে বিশেষ জায়গা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে খোদ কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। কারণ আগামী দিনে গোটা বিশ্বের উন্নত দেশগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে আর জোর দিতে চলেছে। ফলে ভারতেও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণাকে আরও উন্নত করতে চাইছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক।
প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, দেশের মহানগরগুলিতে তথ্য প্রযুক্তি শিল্পের গতি বৃদ্ধির জন্য এআই ইনোভেশন হাব তৈরির প্রস্তাব অর্থ মন্ত্রকে পাঠিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। সেই সংক্রান্ত বিষয়ে ঘোষণা আগামী শনিবার বাজেটে করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাশাপাশি শুধু বেসরকারি সংস্থায় নয় একইসঙ্গে সরকারি সংস্থাগুলিতেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ এবং প্রসার যাতে বৃদ্ধি পায় সেই নিয়েও বাজেটে দিশা দেখাতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত প্রয়োগ হলে দেশে চাকরির সংকটও দেখা যেতে পারে। এই ধরনের নেতিবাচক প্রভাবও যুব সমাজের মধ্যে দেখা গিয়েছে। কিন্তু এই বিষয়ে যুব সমাজকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই বিষয়টিও বাজেটে তুলে ধরতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এআই স্কিল ডেভেলপমেন্ট কোর্সের কথাও বাজেট পর্ব থেকে ঘোষণা করতে কেন্দ্র।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications