কিছু লোক অভ্যাসগতভাবে হট্টগোল করে! বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদের 'আত্মদর্শন' পরামর্শ মোদীর

বাজেট অধিবেশন শুরুর আগে নাম না করে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেছেন, কিছু মানুষ অভ্যাসগতভাবে হট্টগোল করে। এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আত্মদর্শন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ফিরে এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন।

এদিন সংসদ ভবনে ঢোকার আগে পাল্টামেন্ট হাউজ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০২৪ সালের জন্য সকলকে রাম-নাম। নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশনের শেষে নারী ক্ষমতা আইন পাশ করিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে পেশ করবেন, এটা নারী শক্তি বলেন প্রধানমন্ত্রী মোদী।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী বলেন, যারা গুণ্ডামি, নেতিবাচকতা ও খারাপ আচরণের সঙ্গে যুক্ত গণতন্ত্রপ্রেমীরা তাদের মনে রাখবে না। তিনি কটাক্ষ করে বলেন, এই বাজেট অধিবেশন সেইসব মানুষদের জনব্য অনুশোচনার সুযোগও বটে। অতীতে সংসদে বিরোধী সাংসদদের হট্টগোলে সংসদের কাজ ব্যাহত হওয়া নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা হট্টগোল করতে অভ্যস্ত হয়ে উঠেছে এবং যাকা অভ্যাসগতভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে ছিন্নভিন্ন করে, তাদের আত্মদর্শন থাকা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশনা পাব। অন্যদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন। সেখানে নারী শক্তির শক্তি দেখা যাবে। তিনি বলেন, দেশ ক্রমাগত নতুন উচ্চতা অতিক্রম করে এগিয়ে চলেছে। সরকারের লক্ষ্য হল সর্বাত্মক উন্নয়ন। জনগণের আশীর্বাদে এই যাত্রা অব্যাহত থাকবে বলে দাবি করেন তিনি।

বর্তমান লোকসভা শেষ লগ্নে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে এদিনের অধিবেশন শুরু হয়। মঙ্গলবার সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী রাজনৈতিক দলগুলির ফ্লোর নেতাদের বৈঠকে জানিয়েছিলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা জম্মু ও কাশ্মীরের জন্য বাজেটও পেশ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+