Budget 2024: মহিলা ভোটারদের জন্য বড় চমক থাকতে পারে বাজেটে, কী পরিকল্পনায় রয়েছে মোদী সরকারের
বিজেপির টার্গেটে সবসময় থেকেছেন মহিলা ভোটাররা। এমনকী একাধিক রাজ্যে বিধানসভা ভোটে মহিলা ভোটারদের টার্গেট করে ভোটবাক্সে লাভের মুখ দেখেছেন। এবারও লোকসভা ভোটের আগে যেহেতু শেষ বাজেট সেকারণে বিশেষ নজর থাকতে পারে মহিলাদের উপরে।
শোনা যাচ্ছে এবারের বাজেটেও মহিলাদের উপরে বিশেষ নজর থাকবে। নির্মলা সীতারমন ইতিমধ্যেই সেই পরিকল্পনা করে ফেলেছেন। মনে করা হচ্ছে মহিলা চাষীদের কথা মাথায় রেখে তাঁদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করতে চলেছে মোদী সরকার। মহিলাচাষীদের বার্ষিক আয় দ্বিগুণ করার জন্য বিশেষ ঘোষণা করা হতে পারে বাজেটে।

বছরে যেখানে চাষীদের ৬০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেই ভাতার পরিমাণ মহিলা চাষীদের ক্ষেত্রে দ্বিগুণ করা হতে পারে এই বাজেটে। তাতে মোদী সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১২০০০ কোটি টাকা খরচ হবে ঠিকই। কিন্তু ভোট ব্যাঙ্ক অনেকটাই সুরক্ষিত হবে। ২০১৯ সালের লোকসভা ভোেটর আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছিলেন মোদী সরকার।
মহিলা ভোটারদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশের কৃষি নীতি নিয়ে প্রবল ধাক্কা খেয়েছিল মোদী সরকার। তারপরেই কৃষকদের মন জয়ে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এবার মহিলা কৃষকদের ভাতার পরিমাণ দ্বিগুণ করে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করা হয়েছে। মোদী সরকার এই ভাতা দ্বিগুণ করলে একদিকে যেমন চাষীদের মন জয় করা যাবে অন্যদিকে তেমনই মহিলা ভোটারদেরও খুশি করা যাবে।
এবারে বাজেট অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নারী শক্তির বাজেট হতে চলেছে এই বাজেট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হয়েছে বাজেট অধিবেশন। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অন্যদিকে আবার লোকসভায় মহিলা জনপ্রতিনিধিদের সংরক্ষণ দেওয়া হয়েছে। কাজেই এবার লোকসভা ভোটের কথা মাথায় রেখে যে বড় ঘোষণা করা হবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications