Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2024 Live Update: বাজেট পেশ নির্মলার, তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে রয়েছে কোন কোন চমক

আজই পেশ হবে হাইভোল্টেজ বাজেট। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্নাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গোটা দেশের অর্থনীতি কোন পথে এগোবে তা নির্ভর করবে আজকের বাজেটেই। কতটা জনমুখী হবে এই বাজেট সেদিকে তাকিয়ে রয়েছেন আমজনতা।

nirmala live budget

Jul 23, 2024, 12:30 pm IST

আয়করে কী ছাড়

আয়করের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর নয়। ৩-৭ লক্ষ পর্যন্ত ৫ শতাংশ আয়কর, ৭-১০ লক্ষ পর্যন্ত ১০ শতাংশ, ১০-১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১২-১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং ১৫ লক্ষের ওপরে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে
Jul 23, 2024, 12:19 pm IST

বাজেট ঘাটতি কত

২০২৪-২৫ বাজেটে আর্থিক ঘাটতি জিডিপির ৪.৯ শতাংশ। কমিয়ে তা ৪.৫ শতাংশের মধ্য়ে রাখার চ্যালেঞ্জ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
Jul 23, 2024, 12:15 pm IST

সোলার প্যানেলে জোর

ছাদে সোলার প্যানেলের জন্য প্রকল্প ঘোষণা হয়েছে যার ফলে ১ কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার ফলে ছাদে সোলার প্যানেল বসানোর জন্য চালু করা হয়েছে যাতে ১ কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হয়।
Jul 23, 2024, 12:12 pm IST

সোনা-রুপোয় কমল কাস্টম ডিউটি

সোনা-রুপোয় কাস্টম ডিউটি ৬ শতাংশ কমল। অন্যান্য ধাতু ও রত্নেও কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Jul 23, 2024, 12:07 pm IST

পরিকাঠামোয় ব্যয় একই থাকল

পরিকাঠামোগত ব্যয় ১১.১ ট্রিলিয়ন টাকা রাখা হয়েছে আগের বারের অন্তর্বর্তী বাজেটের মতোই। এটি মোট জিডিপির ৩.৪%। পরিকাঠামো ব্যয়ের জন্য রাজ্যগুলিকে সুদমুক্ত ঋণের জন্য বরাদ্দ এখন ১.৫ ট্রিলিয়ন টাকা। রাজ্যগুলিকে পরিকাঠামোতে আরও বেশি ব্যয় করতে উৎসাহ দেওয়া হবে।
Jul 23, 2024, 11:59 am IST

মুদ্রা লোনে সুবিধা বাড়ল

যাঁরা TARUN বিভাগের অধীনে ঋণ নিয়েছেন এবং সফলভাবে পরিশোধ করেছেন তাঁদের জন্য MUDRA লোনের সীমা বর্তমানের ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হবে।
Jul 23, 2024, 11:52 am IST

১ কোটি ইন্টার্নশিপ

কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্ট খাতে উৎসাহ বাড়াতে অর্থমন্ত্রী সীতারমন জানিয়েছেন যে কেন্দ্র সরকার, ৫০০ টিরও বেশি বড় সংস্থায় ১ কোটি যুবক-যুবতীর জন্য একটি ইন্টার্নশিপ প্রকল্প চালু করতে চলেছে। প্রতি মাসে ৫ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা এবং ৬ হাজার টাকা এককালীন সহায়তা সহ ৫০০টি শীর্ষ সংস্থায় ১ কোটি যুবকদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য সরকার একটি প্রকল্প চালু করবে।
Jul 23, 2024, 11:44 am IST

কর্মক্ষেত্রে মহিলাদের উৎসাহ

কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও মনোনিবেশ করবে। হস্টেল তৈরি করে এবং মহিলাদের-নির্দিষ্ট স্কিল প্রোগ্রাম তৈরি করার জন্য এগিয়ে আসবে।
Jul 23, 2024, 11:41 am IST

একমাসের বেতন ফ্রি

১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া প্রথমবার চাকরিতে ঢোকা ব্যক্তি তিনটি কিস্তিতে প্রথম মাসের বেতন পাবেন। তবে তা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
Jul 23, 2024, 11:37 am IST

কৃষিতে বরাদ্দ কত?

কৃষি ক্ষেত্রে ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকায় অটোমোবাইলের চাহিদার ক্ষেত্রে উপকার হতে পারে। বিশেষ করে এন্ট্রি-লেভেল টু-হুইলার এবং ট্রাক্টরের ক্ষেত্রে এর সুবিধা মিলবে বলে বাজেটে উল্লেখ করেছেন নির্মলা সীতারমন।
Jul 23, 2024, 11:34 am IST

যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ

আগামী ৫ বছরে ২০ লক্ষ যুব সম্প্রদায়কে স্কিলড তৈরি করা হবে। ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে ভবিষ্যতের প্রযুক্তির কথা মাথায় রেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
Jul 23, 2024, 11:31 am IST

স্কিল ও শিক্ষায় জোর

অর্থমন্ত্রী সীতারমন কর্মসংস্থান এবং স্কিল বাড়াতে পাঁচটি প্রকল্পের একটি পিএম প্যাকেজ ঘোষণা করেছেন। মোদীর তৃতীয় টার্মে কেন্দ্র সরকার শিক্ষা, কর্মসংস্থান এবং স্কিলের জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে।
Jul 23, 2024, 11:29 am IST

শিক্ষা ঋণ

শিক্ষা ঋণ নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে।
Jul 23, 2024, 11:24 am IST

কোন কোন ক্ষেত্রে জোর

কেন্দ্র সরকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নয়টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিতকরণ করেছে। এই বাজেটের লক্ষ্য হল সকলের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করার জন্য এই মূল খাতগুলিতে টেকসই প্রচেষ্টা নিশ্চিত করা। এই নয়টি অগ্রাধিকার ক্ষেত্র হল - কৃষি, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার, উৎপাদন, নগর উন্নয়ন, জ্বালানি, পরিকাঠামো, গবেষণা ও উন্নয়ন এবং পরবর্তী প্রজন্মের সংস্কার।
Jul 23, 2024, 11:19 am IST

কর্মসংস্থানমুখী বাজেট

এবারের বাজেটে কর্মসংস্থান ও যুবক-যুবতীদের স্কিল সেট তৈরিতে নজর দিয়েছে সরকার। এছাড়াও দরিদ্র, মহিলাদের নানা বিষয়েও বাজেটে ফোকাস করা হয়েছে।
Jul 23, 2024, 11:14 am IST

কৃষিতে কোন কোন সুযোগ

তৈলবীজ যেমন সূর্যমুখী, সরষে, বাদাম ও অন্যান্য তেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিষয়ে বাজেটে জোর দেওয়া হয়েছে। কৃষিতে ডিজিটাল পাবলিক পরিকাঠামো আরও বাড়িয়ে কৃষকদের সবদিক থেকে লাভজনক করে তোলার প্রচেষ্টার কথা বাজেটে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সরকারি অনুদান, কিষাণ ক্রেডিট সহ একাধিক ডিজিটাল সুবিধার মাধ্যমে কৃষকদের জীবন আরও সহজ করার ও লাভের সুযোগ বাড়ানোর কথা বাজেটে বলা হয়েছে।
Jul 23, 2024, 11:11 am IST

কৃষিতে জোর

কৃষিক্ষেত্রে গবেষণার মাধ্যমে উৎপাদন বাড়ানো ও পরিবেশ রক্ষায় জোর দেওয়ার কথা নতুন বাজেটে বলা হয়েছে। একইসঙ্গে পরিবেশবান্ধব শস্য উৎপাদনের ওপরও সরকার জোর দিচ্ছে। ন্যাচারাল ফার্মিংয়ে জোর।
Jul 23, 2024, 11:08 am IST

কোনদিকে জোর বাজেটে

এই বাজেটে কর্মসংস্থান, এমএসএমই ও মধ্যবিত্তের দিকে নজর রেখে করা হয়েছে। এর ফলে কয়েক কোটি যুবক-যুবতী উপকৃত হবে। শিক্ষা, স্কিলসেট ও কর্মসংস্থানে ১.৮ লক্ষ কোটি টাকার বাজেট ধার্য করার পরিকল্পনা রয়েছে।
Jul 23, 2024, 11:06 am IST

উজ্জ্বল ভারতের অর্থনীতি

টলমল বিশ্ব অর্থনীতির মাঝে মুক্তোর মতো ঝলমল করছে ভারতের অর্থনীতি। আগামী বছরেও তা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সরকারের দৃঢ় নীতির কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে, বললেন নির্মলা।
Jul 23, 2024, 11:05 am IST

শুরু বাজেট বক্তৃতা

বাজেট বক্তৃতা শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুরুতেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভরসা রাখার জন্য জনগণকে ধন্যবাদ জানালেন তিনি।
Jul 23, 2024, 10:57 am IST

সংসদে রাহুল

বাজেট অধিবেশনে যোগ দিতে সংসদে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সমাজবাদী পার্টি সাংসদ অখিলেশ যাদব।
Jul 23, 2024, 10:45 am IST

মন্ত্রিসভার অনুমোদন

বাজেট পেশের আগে মন্ত্রিসভার অনুমোদন পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Jul 23, 2024, 10:41 am IST

স্পিকার পৌঁছলেন সংসদে

বাজেট অধিবেশন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে পৌঁছলেন স্পিকার ওম বিড়লা।
Jul 23, 2024, 10:36 am IST

সংসদে প্রধানমন্ত্রী মোদী

সংসদ ভবনে আগেই পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jul 23, 2024, 10:31 am IST

বাজেটের আগে মোদীকে নিশানা কংগ্রেসের

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অভিযোগ করেছেন, এই বাজেট কোটিপতিদের বাজেট। তাদের কথা ভেবেই বাজেট করেছেন মোদী।
Jul 23, 2024, 10:11 am IST

রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারমন

নিয়ম মেনে বাজেট পেশের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন নির্মলা সীতারমন
Jul 23, 2024, 10:09 am IST

বাজেট অধিবেশন শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই

বাজেট অধিবেশনে যোগ দিতে রাজনাথ সিং পৌঁছলেন সংসদে।
Jul 23, 2024, 10:00 am IST

রাষ্ট্রপতির সঙ্গে দেখা নির্মলার

বাজেট পেশের আগে নিয়ম মতো রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Jul 23, 2024, 9:41 am IST

চাঙ্গা শেয়ার বাজার

বাজেট অধিবেশনের দিনে দালাল স্ট্রিটে খুশির হাওয়া । ৫০ পয়েন্ট বাড়ল শেয়ার বাজার।
Jul 23, 2024, 9:17 am IST

লাল ফাইল হাতে সংসদে নির্মলা সীতারমন

সপ্তম বাজেটের লাল ফাইল নিয়ে সংসদের বাইরে সাংবাদিকদের সামনে নির্মলা সীতারমন
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+