Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2024: বাজেটে মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্পের কথা, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়কদের জন্যও বড় ঘোষণা

Budget 2024: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। আগামী জুলাইয়ে সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বলেও জানিয়েছেন তিনি।

এর মধ্যেই স্পষ্ট, কেন্দ্রে মোদী সরকারের হ্যাটট্রিকের বিষয়ে আত্নবিশ্বাসী বিজেপি শিবির। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা না থাকলেও বেশ কয়েকটি সুচিন্তিত ঘোষণা এনডিএ-কে লোকসভা নির্বাচনে মাইলেজ দেবে বলে মনে করা হয়েছে।

Budget 2024: বাজেটে মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্পের কথা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি করা হবে। তবে এর সঙ্গেই নির্মলা মধ্যবিত্ত সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করেছেন এর বড় ঘোষণার মাধ্যমে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্প আনতে চলেছে।

নির্মলা ঘোষণা করেন, যাঁরা ভাড়াবাড়িতে বসবাস করেন, বস্তিতে থাকেন, চাল বা অবৈধ কলোনিতে থাকেন, তাঁদের কথা ভেবেই সরকার নতুন আবাস প্রকল্পের ঘোষণা করবে। উল্লেখ্য, বিশেষ করে পশ্চিম ভারতে চাল বেশি দেখা যায়, যেখানে কয়েকটি তলাবিশিষ্ট বাড়িতে কার্যত বস্তিতে থাকার মতোই দিনযাপন করতে হয় নাগরিকদের।

নির্মলা জানিয়েছেন, সরকারের নয়া প্রকল্পে এইসব মানুষজনের নিজের বাড়ি কেনা বা বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হবে। বাজেট পেশের সময়ই ২৫ কোটি দেশবাসীর গত ১০ বছরে দরিদ্র অবস্থা থেকে মুক্তির কথা তুলে ধরেছেন নির্মলা। দেশের মানুষের গড় আয় বৃদ্ধির ঘোষণাও করেছেন। তার সঙ্গেই এই মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্প বিজেপি তথা এনডিএ-কে ইতিবাচক ফল দিতে পারে।

বাংলা-সহ বিভিন্ন রাজ্যে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা নানা দাবিদাওয়া নিয়ে পথে নামতে বাধ্য হন। পশ্চিমবঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়কদের প্রাপ্য অর্থ কেন্দ্র দেয় না বলেও অভিযোগ করে রাজ্য সরকার। এদিনের বাজেটে সেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এ রাজ্যে প্রথমদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুফল জনগণের কাছে রাজ্য সরকার পৌঁছে দিতে চাইছে না বলে বিভিন্ন সময় অভিযোগ করেছে বিজেপি। এ রাজ্যে শাসক ও বিরোধীর মধ্যে তরজাও চলেছে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের মধ্যে কোন প্রকল্প ভালো, খারাপ তা নিয়েও।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এবার আসবেন আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়করা। উল্লেখ্য, সিংহভাগ মহিলাই আশা ও অঙ্গনওয়াড়িতে যুক্ত। ফলে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা যেমন ভোগ করার আশ্বাস পেলেন, এই ঘোষণার মাধ্যমে মহিলাদের মন জয়ের চেষ্টাও মোদী সরকার নির্বাচনের আগে চালাল বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+